
সামনের পথ কই!
আমি যেতে চাই সমুখ পানে
কেন বন্ধু টানো আমাকে পিছনে
ফেলে আসা পথ মাড়ালে কি আর,
খুচে যাবে যত কষ্ট, ফিরে আসে বারবার।
পিছনের যত গল্প আমার অমানিশায় ঢাকা
অল্প স্বল্প বলতে গ্যালে পুরো জীবনটাই ফাকা,
একটু না হয় ফিরেই দেখি বেদনার অতীতে
নিগুড় কালো অন্ধকার ফুত্কার সব নিমিষে।
সচল সময়, সচল মানুষ, স্নায়বিক মনন তা নয়
পিতা মাতা ভাই বোন আত্তীয়স্বজন একে এক করে ক্ষয়,
বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সব তায়, সংহতির জাল দুরাস্ত
ক্ষুধা, নিদ্রা, কাম, তৃষ্ণা, সীমাহীন বেদনার নীলে পরাস্ত।
আমারে যে রাখিবে না মনে, কেন তবে এই ধরাধামে?
অথৈ সাগরের সাম্পান ও তো নোঙ্গর খুঁজে পায় তীর পানে,
সেখান থেকেই শূরু চলা, পথ শুধু সামনের
আমারে যে দেখাবে পথ, সে যে দেবদূত নয় মর্ত্যের।
তথাপি আর দেবো নাকো ছেড়ে হাল
পিছিয়ে ও যদি পড়ি তবু ও হেটে যাবো অনাদিকাল।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



