
নান্টু ঘটকের "ঢাকাইয়া ভার্সন"
(এইডা কইলাম প্যারোডি আবার বেবাক্তে মিল্লা আমারে ঝামেলায় ফালায়েননা)
নাটকির পো নান্টু ঘটক বিতলামি কইরা
কান্চা বয়ছে দিলো ছাদি করাইয়া,
অহন আমি তো মাইনকার চিপায় ফাইসা গেলাম।
মহল্লার মুরুব্বিরা বেবাকতে আওয়াজ দিলো
অত টেনসন লৈয়না, আমরা কই কি
পোলার খোমা দ্যাখছ, মাছাল্লাহ
জিন্দেগীতে ভি আর টুকায়া পাইবানা ওই রহম পোলা
দিলটায় মনে হইব গুলিস্তানের কামানের গোলারে
কামানেরই গোলা।
মুরুব্বিগো বাত ই কি আছলে ঠিক নিহি,
ছবতে তো তারে দিলওয়ালা ঠাওরায়বার লাগছে,
আছলে তো মনে লয় আমার লগে দিগদারি করতাছে।
মাগর দেইখা তো জব্বর মফিজ মফিজ লাগে
আমার লেইগা অর পরানে বলে কূছ কূছ জাগে,
আয় হায় বাচুম নি,কামানের গোলারে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



