

সিয়ামে সবুজ।
আহা মিষ্টি, মিষ্টি, কি যে মিষ্টি
প্রকৃতির অপরূপ বিধাতার কি অপূর্ব সৃষ্টি,
না জানি কোথায় আর কোনখানে
প্রাণী জগতের সন্ধান রয়েছে কে জানে?
নিকট কাছের গ্রহ নক্ষত্র আর তারায়
কেউ বলে রয়েছে প্রাণ নিশ্চিত নয় সবুজ আভায়
সবুজ না হলে আর প্রাণ হোলো কি?
সূর্য মামার থেকে মুখ ফিরে দ্যাখো দিকি!
কে জানে কেন কিসের তরে এই ধরাধামে
বিধাতা পাঠালেন মানুষ কেউ না জানে?
অন্যের কথা না জানি নিজের কথা মানি
সেসব সীমিত ভাগ্যবানের দলে পড়েছি আমি।
ইহকালেই পরকালের নরক যন্ত্রণার আস্বাদন
শিরক হয়ে গ্যালো কি বলোনা পাশের জনগণ,
বিবেক না হয় গ্যালো বাদ কিন্তু নেই হাত ঘটনায়
পৃথিবীর রূপ রস গন্ধ রইলো পরে আধার কোঠায়।
ম্যাপল লিফের ছায়ায় ঢাকা ছবির ন্যায় সারি সারি বাড়ি,
খুঁজে পেতে বড় কষ্ট মোর সবুজ গ্রাম বাংলার নাড়ি,
পর্ণমোচনে প্রকৃতিকে কদর্য করে বিদায় নেবে ঐসব অবুঝ
তথাপি সিয়াম চোখ খুলে দিল বিধাতার উপহার এক চিলতে সবুজ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



