
ইনসমনিয়া।
অবচেতনে একটা স্বপ্ন দেখতে চেয়ে
কতই না প্রানান্তকর চেষ্টা
ন্যানো, মাইক্রো, সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে
আধার আর নেমে আসে কই?
আধার আমার ভালো লাগে
নিমীলিত পাপড়ি, চার দশা তিরোহিত,
মোর চির চেনা জগতকে পরাজিত করে
অপার সুখ শান্তির মনোরম বিচরণ।
হউকনা অতি প্রাকৃত, যদি না স্বপ্নের বীজ বোনা
শুধুমাত্র আত্ত্বার সক্রিয়তায়, আধ্যাতিকতায়,
আমার তো কোন নিয়ন্ত্রণ নাই
প্রকৃতির ক্রীড়নক, তবু ধন্য পডিয়ামে।
ত্বরণের মাধ্যম আজ অবারিত
অভিযোজন হলেও হতে পারে,
স্থিফেন হকিং এর স্ববিরোধিতায় নয়,
নস্ত্রাডমের স্বপ্নিল বাস্তবিকতায়,অতীত, বর্তমানেও
একটা স্বপ্ন দেখতে চাই, লাল সবুজে নীল তিরোহিত
কিন্তু আধার তো আর নেমে আসে না।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



