
কথার লাগাম।
হুম দেখোনিকো সুঁচের ফাঁল
একটু বোধ হয় বেসামাল,
নইলে কি দাও গালাগাল
সুরা সাকির নয় বুঝি আকাল।
সাধু সাধু, তোরাতো নয় কাঙ্গাল
ক অক্ষর গো মাংসের যত বাঙাল,
বক বক কেন করিস সারা দিনকাল
মজা বুঝো এবার বৃদ্ধ বনিতা আবাল।
বিনা ট্যাক্সয় তুলে নিবো গায়ের ছাল
বুজায়ে দিবো কথার কত ঝাল,
দেখো নাকো সংসারের একি হাল
কি করে যোগাই সারা বছরের মাল!
চার পাঁচ হাজার কোটিতে কেন তোল তাল
কেবল হাজার লক্ষে আমি বেসামাল,
"আমি, আমিই আবুল মাল
আমিই বুঝি কত প্যাডি কত চাল"
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




