
কবিতার "ওহী"।
কবিতা আমায় দিয়েছে সকারন ছুটি
কঠিনতা চেপে ধরেছে মোর আবেগের টুটি,
কলমের আঁচড়ে বোনেনা আর চরণ
মনের গহীনে আর উঁকি দেয় নাকো স্মরন।
হায় কবিগন অনায়াসে কি করে লিখে কবিতা
মোর মনমন্দিরে কেবল রিনিঝিনি তার মনমিতা,
না পাওয়ার বেদনায় কলমে সুনিপুন গল্প
মরীচিকার মোহে তিরোহিত বেদনার নদী স্বল্প।
দু:খ কষ্ট বেদনায় পথের চেনা জীবনের
আহা অফুরান ক্রমাগত উত্সারিত ডালি আবেগের,
কে তারে যোগায় তখন কথকতা গভীরে মনন
কি করে কবিরা পংক্তির পর পংক্তিতে করে চরণ গঠন।
পৃথ্বীর রূপ রস গন্ধ মোহ প্রাচুর্য্য লভে কেন স্তব্দ কবিমন
যুগে যুগে কালে কালে শূন্যতা ঘিরে মনীষী দার্শনিক নবীর আগমন,
হে ভ্রাতা মাতা বোন প্রেমিকা আমায় দাও দু:খ কষ্ট বেদনা নয় অন্তর্মমতা
কবিতার "ওহী" আমি হারাতে না চাই মোর জীবনালম্বন লতা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




