
বাবা।
আমার বাবা ছিলো বড় সাধা সিধা
প্লেন লিভিং হাই থিঙ্কিং তার চাহিদা,
বাবার টান প্রথম বুঝি বয়স চারে
সাথে কেন নিয়ে গেলেননা বাহিরে।
অভিমানের তোড়ে ঘর থেকে বের
হয়ে কাঁদি পার্কের ভিতরের ঘের,
বাবা আমার যে হন্যে হয়ে খোজে
দিনের আলোর শেষে সন্ধ্যার সাঝে।
ইথারে বাবার বিলাপ ভেসে বেড়ায়
বাবা আমার বুকের ধন ফিরে আয়,
অঝোরে কাঁদছিলাম আমি হতভাগা
আমার পৃথিবী কেবলি তার জায়গা।
শৈশব কালে আসে পাশে চেনা জানা
কত লোকই ছিলো চাচা মামা নানা,
বাবার গলা জড়িয়ে ঘুমানোর স্বাদ
দুনিয়ার সব আরাম অনায়াসে বাদ।
আজ বাবা তোমায় ভীষণ মনে পড়ে
আমার নৈবদ্য সব কিছু তোমার তরে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ ভোর ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




