
মন।
মনটা ভালো নেই. ভালো থাকতে চাই।
মন কি জিনিস
ধরা যায় না ছোয়া যায় না,
কেও বলে বোঝাও যায়না।
দেহের ভিতর মন থাকে
না মনের ভিতর দেহ থাকে,
দেহ মনকে নিয়ন্ত্রণ করে
না মন দেহ কে।
আমার মনের বাইরে যাওয়ার সাধ্যি নাই।
দেহ বলে এখন নামাজ পড়
মন বলে ওরে গান ধর,
কলম বলে ওরে লিখতে আয়
মন বলে গোলাপ পদ্ব জল চায়।
দেহ মরে গ্যালে মনের কি হবে
হার্ট এটাকে মরে গেলেই ভালো হোত
মন কে বুজতে পারতাম।
মনের কারণে হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে
তাই এক মাসের শিশুর তিন বারে?
ওই শিশুর মনে কি দুক্ষ ছিলো!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ ভোর ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




