
চিকিতিতা।
লিখবোনা আর তোমায় নিয়ে কোন কবিতা
অভিমানে রুদ্ধ আবেগ কতক উপমার এক মধুমিতা,
মনের গহীনে গভীর অনুরাগ তুমি জানো কি তা
গীতিকারে কয় আহা সে কি বোঝে, চিকিতিতা।
প্রথম রেনুর পরাগায়নে স্মরেছিলে যে মৌ
কালের ধারায় হল্কা হাওয়ায় তা জানলোনা কেও,
রেনুখানির সুধা রয়ে যায় অনাঘ্রাত
নিয়তির যাঁতাকলে মিথুনের আয়োজন অনাহুত।
মনের লেনা কভু কোঠর থেকে না সরে
জীবনে দেনা হয়ে ফিরে আসে পরে,
এক জীবন ধরায় হারিয়েও যায়
প্রেম অনন্তর কখনো হারায় না হায়।
থাক না তা অকথন ভঙ্গুর জীর্ণ মনে
একাকী না হয় কইবো কথা নীরব নিভৃত সনে,
মনটা সত্যি অভিমানী যেন শূন্য এক চাতাল
অব্যক্ত অস্পৃশ্য মনের লেনা দেনা চির সমান্তরাল।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




