somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার বছরে লেখা শুধু মাত্র একটি কবিতা।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছরে লেখা শুধু মাত্র একটি কবিতা।

একটি কবিতা লেখা হবে
তার জন্য সহস্র বছরের অপেক্ষা,
আবির্ভাব হয়নাতো কবির।

পাল লক্ষণ সেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
টুকরো টুকরো পংক্তি গেঁথে
আশা জাগিয়ে সময়ের কোনে
খোদাই হয় পরাধীনতা।

বর্গী লুটেরা তস্করের খড়গে কবিতার চরণ ছিন্ন ভিন্ন,
ইতিহাস কি মুখ ফিরিয়ে নিবে পলি ভেজা সীমারেখা থেকে
তখতে সমাসীন শতকের পর শতক গাড়ল চারণ।

স্তবক আর হয় নাকো যোগ গুটি কতক ব্যতিরেকে,
আম্র কাননে পলাশী নামান্তরে সলতেয় শেষ টান পড়ে
তবে কি আসবেনা না আর কবি!

যতিচ্ছেদ পড়ে সূচনা পংতিগুলোয় মাত্র দুই শতাব্দী
এরই মাঝে জাগরণ প্রেম সাম্যের কথা মালা গেঁথে
আবির্ভাব প্রথিতযশা কবিসমূহের।

তথাপি প্রাণ খুলে শ্বাস নেয়া দায়
মায়ের ভাষায় কথা বলা দায়
সর্বোপরি শোষণে নিষ্পেষণে পেটের দায়।

কিন্তু কোথায় সেই কবি
এই বাংলায় কি আসবেনা নরসিংহের প্রতিভূ
লিখবেন ভাষা সীমা উদর পূর্তির অধিকারের চরণ।

অলখে ইতিহাস কালের কোন মুচকি হাসে
সবুজের নিভৃত কাননে মধুমতির যৌবন আন্দোলিত করে
কপালে গাঢ় বড় কালো তিলক এঁকে এক খোকার পদচারণ।

মধুমতির যৌবন ঢেউএ দোলে, দোয়েল করে গান
সুদূরের বনানীতে শার্দুল জানায় সম্ভাষণ জোস্না রাতে নৌকায় রুপালি ঝিলিক
ফুল ফল পাখি গান এর মৌ মৌ গন্ধে সূচনা কবিতার চরণ।

হাজার বছরের সূচনায় এর মাত্র তেইশ বছরেই কবিতার পূর্ণতা
পংক্তি সাজানো একুশে ছয়ে ঊনসত্তর একাত্তুর
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ সাত ই মার্চ
কবি পূর্ণতা দিলেন কবিতা খানির।

স্বাধীনতার সমার্থক অমর পংতি গুলি
মাত্র আঠারো মিনিটে পাঠ হলো চির অমলিন কবিতাখানি
হাজার বছরের তপস্যায় বর্গী লুটেরা তস্করের রক্ত লীলা মাড়িয়ে
একটি শুধু মাত্র একটি কবিতা
বিশ্বসভায় খোদিত ইতিহাসের পাতায় চিরস্থায়ী।

০৬/০৩/২০১৮ইং.

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×