
বালিকার প্রথম প্রেম।
বালিকার প্রথমা প্রেম সর্বগ্রাসী
গর্ভমুণ্ডে ধারণে তৈরী সে ঋতুবতী,
হায় হায় রব মুখ খোলা অশুচি
বালিকা নীরব রোদনে করে নিকুচি।
বয়:সন্ধিতে বালিকা জীবনের আধার
উপচানো গ্রন্থিরস টই টম্বুর মায়ার,
বালিকার প্রথম প্রেমের ডালা ভরপুর
পরিবেশ প্রতিবেশ ঘর কোথায় কতদূর।
আপত্য স্নেহ মায়া আদর যাঁচে সন্নিবেশ
ছায়া যদি প্রতিকূলে ভাবে রিপুর আবেশ,
স্থান কাল পাত্র লজ্জা নিমিষে ওজন শূন্য
আদিগন্ত জগতে প্রথম প্রথমাই যেন পুন্য।
অশুচি বলে বালিকারে দিলে দূরে ঠেলে অবেহেলে
একাকী সে গোলমেলে রসাতলে ঘোর অতলে,
বেশী কিছু চায়নি বালিকা ঋতুর স্বীকার
মায়ার আদর দিয়ে বেস্টিযে তাকে সবার।
ঋতুময়ী বালিকার প্রথমায় অবকাশ পবিত্র ভালবাসা
জননী ভগ্নি মেয়ে বন্ধু রূপেও হরমোনের আশা,
সর্বগ্রাসিতায় সুদূরের সতী সাধ্বী পটে আঁকা
সহজেই স্খলন যদি দেখা হয় চিরন্তন ক্রিয়া চোখে বাঁকা।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



