প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ হেলমেট ছাড়া কখনও বের হবেন না
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে জরুরী প্রয়োজনে আমার বউকে নিয়ে কমলাপুর যেতে হয়েছিল। মোটরসাইকেল থাকার ফলে আমি মোটামুটি সব জায়গাতেই এই বাহনটি নিয়ে যাই। সেই দিন ও যাচ্ছিলাম। আমার বাসা থেকে বেশ খানিকটা যেয়ে আবার ইউ টার্ন নিতে হয়। যার ফলে ওই মোড় টাতে একটু জ্যাম লেগে থাকে। তো আমি জ্যাম এ বসে আছি। রাস্তার ঠিক উল্টা পাশটা তখন ফাঁকা। হঠাৎ দেখলাম একটা পিকআপ ভ্যান খুব জোরে গেল। পিছনে একটা ছেলে বেশ বড় একটা ইটের টুকরো নিয়ে গাড়িটার পিছনে ছুটছে। আমার ঠিক উল্টো দিকে এসেই ইটের টুকরোটা ছুড়ে মারল গাড়িটার দিকে। খুব দ্রুত সব কিছু ঘটে গেল। আমি দেখলাম বড় একটা ইটের টুকরো রাস্তার ডীভাইডারের গাছের ডালে লেগে সোজা আমার মাথায়। আল্লাহর অশেষ রহমত আমি হেলমেট পড়া ছিলাম। এতেও আমি মাথায় আঘাত পাই। ঘটনার আকস্মিকতায় আমি হতম্ভব হয়ে যাই। এরি মাঝে লোকজন জড়ো হয়ে যায়। আমিও ছেলেটিকে ধরে ফেলি (যদিও ও নিজেই কাছে এসেছিলো)। সবাই বলতে লাগলো পুলিশ ডাকতে। কেউ কেউ উত্তেজিত হয়ে মারার পায়তারা করছিল। যাই হোক আমি একটু বকে ছেলেটাকে ছেড়ে দেই। এখনও মনে হয়, সেদিন হেলমেট এর উছিলায় আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। এমন ও তো হতে পারত যে আমার মাথায় হেলমেট নেই অথবা আমার স্ত্রীর মাথাতে লাগতে পারত। আপনাদের সবার কাছে আবেদন জানাই, যারা মোটরসাইকেল চালান, প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ হেলমেট ছাড়া কখনও বের হবেন না। হোক সে যতই অল্প দূরত্ব।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন