somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা খুব কষ্টবিলাসী জাতি B:-)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা খুব কষ্টবিলাসী জাতি। আমরা কাউকে সুখী দেখলেও কষ্টে ভুগি, দুখী দেখলেও করুণা বোধ করি।আমরা পরীক্ষায় ফেল করলেও কষ্ট পাই, এক-দুইয়ের জন্য উৎকৃষ্ট ফলটি হাতছাড়া হলেও কষ্ট পাই। আমরা যখন বেকার তখন একটা চাকুরীর জন্য আমাদের ভীষণ কষ্ট; যখন চাকুরী পাই তখন প্রমোশনের কষ্ট, বেতন-ভাতার কষ্ট। এমনই বিচিত্র আমাদের কষ্ট সমূহ।

আমাদের যোগ্যতার উপর আমাদের অনাস্থা এবং অস্বস্থি দুই-ই বিদ্যমান। আমরা কদু কিনার টাকা দিয়ে নাশপাতির দরদাম করতে খুব পছন্দ করি, এবং না পেলে ‘তোরে দেখে নেবো’ টাইপ ভাবখানা আমাদের মুখে খুব কুতসিতভাবে ফুটে উঠে। নারীর বক্ষে চোখ রেখে আমরা অবলীলায় তার চোখের প্রশংসা করি, নিতম্বে চোখ রেখে ভেটকী মাছের মতো ভাব নিয়ে বলি ‘আহ তোমার চুল কী সুন্দর’। সত্য প্রকাশে আমরা এরকমই খাটাশ টাইপের ধুরন্ধর।

আমাদের গুণের চেয়ে রুপের বড়াই বাহুল্য রকমের বেশি। জাতে কালা হলেও সাদার প্রতি আমাদের এক বিস্ময়কর মোহ। রাস্তায় শাদা নারী দেখলে আমাদের ভেতরের জিহবা দিয়ে অনর্গল গায়েবী লালা ঝরতে থাকে। নারীটি বা পুরুষটি আকৃতিতে বেঁটে, খর্বাকায় কিংবা কাছিমের ন্যায় বেঢপ হোক তাতে আমাদের তেমন খুব অসুবিধা নেই, কিন্তু সাদা হতে হবে।

আমাদের আনন্দ মোটেও নির্মল নয়; হাসতে গেলেই আমরা ভীষণ উৎকণ্ঠায় ভুগি- পাছে না দুর্দিন চলে আসে। আমাদের মিছিল যতোটা না তেজী, তার চেয়ে বেশি কোন্দলপূর্ণ, দলাদলিপূর্ণ। দলাদলিতে আমাদের চেয়ে প্রসিদ্ধ, এবং হাতপাকা জাতি দ্বিতীয়টি ভূভাগে নেই। দলাদলির নামে আমরা অনায়াসে রক্তগঙ্গা বইয়ে দেই, জান কোরবানি দিয়ে দেই। আমরা ঘরের বউ-বাচ্চা সামলাতে না জানলেও মঞ্চে উঠে এক লাফে দেশ উদ্ধারের সবক দিয়ে ফেলি।

মোদ্দা কথা হল আমরা জাতি হিসেবে-ভবিষ্যতহীন একধরনের টালমাটাল বিবর্তনের মধ্যে আছি!!!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×