somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ, সিন্ডারেলা ... ইত্যাদি

১২ ই জুলাই, ২০০৬ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন ব্লগ থেকে দুরে ছিলাম ... আসলে দ্্বিতীয় রাউন্ড শুরু হবার পর বিশ্বকাপে আসক্তি এসে গেল। বিবিসি, ওয়ার্লডকাপ ব্লগ সহ বেশ কয়েক জায়গায় নানা দেশের ফ্যানদের জন্য মতামত, তর্কাতর্কির ব্যবস্থা ছিল, এক সময় কিভাবে যেন ওখানেই বেশী ব্যস্ত হয়ে গেলাম। বিবিসির ব্লগও বেশ মজার ছিল। তবে বেশী সময় দিয়েছি অয়লারের ব্রাজিল ব্লগে। ব্রাজিল হারার পর সে কি শোক, পুরো পৃথিবী জুড়েই, অনেকে মনে হয় বিশ্বাসও করে যে এটা ফিফার ষড়যন্ত্র। তবে আমার ধারনা বুড়ো মোটিভেশনহীন খেলোয়াড়দের জন্য ব্রাজিল হেরেছে। এই লিংকটা বেশ মজার, রবার্টো কার্লোস রেস্ট নিচ্ছিল যখন হেনরী গোল করে - http://hosted.zeh.com.br/misc/brasil_franca/

ফাইনাল ভালোই হয়েছে, ফ্রান্স জিতলে বেশী ভালো লাগতো, আমার তো ধারনা দ্্বিতীয়ার্ধে এবং অতিরিক্ত সময়ে ফ্রান্সই ভালো খেলেছে। তবে জিদান ক্যারিয়ারের শেষ খেলাটা এভাবে শেষ না করলেই ভালো হতো। মাতেরাৎসীকে নিয়ে এই ভিডিওটাও বেশ মজার - Click This Link

বিশ্বকাপ একটু ঘনঘন হলে ভালো হতো। চার বছর খেলোয়াড়ী জীবনে অনেক বড় সময়, বেশীরভাগ খেলায়াড়কেই একটা বা দুটা বিশ্বকাপ খেলে সন্তষ্ট থাকতে হয়।

আমাদের এখানে এবার খেলার ধারাভাষ্য ভালো হয়েছে, ক্রিকেটে যেমন বয়কট বা টনি গ্রেগের ধারাভাষ্য ভালো লাগতো, মেজাজ খারাপ লাগতো রবিশাস্ত্রীকে, সে তুলনায় আমেরিকান বুড়ো খেলোয়াড়রা ভালোই কথা বলতে পারে, যেমন অ্যালেক্সি লালাস। তবে সবচেয়ে ভালো লেগেছে JP Dellacameraর ভাষ্য। জেপির একটা কথা বেশ মনে ধরেছে, প্রিয় দল বাদে অন্য সব সময় আমরা আন্ডারডগ দলকে সাপর্ট করি কেন? তাইতো আন্ডারডগ সাপোর্ট তো আমিও অনেক দিন ধরেই করি, ব্যাতিক্রম শুধু প্রিয় দল যদি আন্ডারডগের বিরুদ্ধে খেলে। ভীষন বিরক্ত হয়েছিলাম ক্যামেরুন 90 তে আর্জেন্টিনাকে হারানোর পর। আসলে আমরা নিজেদেরকে ক্লাসিক আন্ডারডগ সিন্ডারেলার চরিত্রে বসাতে চাই। যোগ্যদেরকে বাদ দিয়ে সিন্ডারেলাকে বিজয়ী দেখতে ভালো লাগে যদি না ... কে জানে হয়তো its all about being selfish।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×