একই শিরোনাম আগেই কেউ ব্যবহার করে থাকলে দুঃখিত। আড্ডাবাজের ইংরেজী ব্লগ থেকে এই সাইটের সন্ধান পেলাম। প্রবাসে আসার পর থেকে দেশের কিছু পেলেই ঘেটে ঘুটে দেখতে ইচ্ছা করে। প্রথমেই পরিচিত কে কে আছে খুজলাম, বেনামে যারা আছে তাদের কেউ কেউ হয়তো পরিচিত। স্বনামে যারা এর মধ্যে শুধু অরূপকে চিনতে পারলাম। তাও চিনতে পারতাম না যদি না অরূপের ছবিটা থাকতো। অরূপের বৌ বুয়েটের হ লেও অন্য বিভাগের দু বছরের জুনিয়র, তাই পরিচিত নই, বুয়েটের আর কে কে আছে লেখা থেকে বোঝার চেষ্টা করছিলাম । তবে এত লেখা পড়ে ওঠা কঠিন, আর লেখার ছবি থেকে মনের ছবি নেয়া আরও কঠিন। গত 2/3 দিনের লেখা পড়ে নিয়মিত লেখক, মন্তব্যকারীদের পোট্রেট মনে মনে আঁকতে চাইলাম, যদি কাউকে চিনে উঠতে পারি। এখনও সফল হইনি, তবে মোটামুটি ছবি এরকম (অনুরোধ সবাই মন্তব্য গুলোকে হালকা ভাবে দেখবেন, ব্যক্তিগত আক্রমন করতে চাইনি)।
অপবাক - বুদ্ধিজীবি গোছের, বয়স ত্রিশের আশেপাশে, প্রবাসী এবং বিবাহিত মোটামুটি নিশ্চিত, বুয়েটের নন, বোধ হয় গোফ নেই, দাড়ি ওয়ালা অবশ্যই না, মেধাবী, চশমা থাকতে পারে।
শোহেইল - কেন যেন মনে হয় পয়ত্রিশোর্ধ, হয়তো একা থাকে, মধ্যপন্থি বুদ্ধিজীবি। নামের বানান আর লেখা থেকে মনে হয়, আদি নিবাস পশ্চিম বঙ্গে? মুর্শিদাবাদ? নাও হতে পারে, ত েব একটা পুরোনো মুসলিম বনেদী ভাব আছে। কালো না ফর্সা? ফর্সাই হবে।
আড্ডাবাজ - মুক্তিযুদ্ধ পন্থি তাই বলে ধর্মবিরোধী নয়, ক্লিনসেভড, একটু ওজনে ভারী, ত্রিশের আশেপাশে বয়স, আসলেই ঢাকায় থাকে? কে জানে।
যাদের প্রোফাইলে ছবি আছে, ছবি থেকেও অনেক সময় মানবিক বিশ্লেষণ করা যায় (ছবির মন - যদিও প্রায় সবসময়ই তা নির্ভরযোগ্য নয়)। যেমন বদরুল আর জাকিরুলের চেহারা প্রায় একই রকম। শাওন তার একটা মান্ধাতার আমলের ছবি দিয়ে রেখেছে। হিমু আসলেই নারী লিপ্সু, মনে তো হয় না। নাহিদ লিখেছে সে পচা ছেলে, ছবিতে দেখছি মেয়ে, এবার একটু দ্্বিধায় পড়ে গেলাম কি মন্তব্য করব।
আমার ছবিও নেই, এর আগে লিখিও নি, পরে মন্তব্য করব।
রাইসু আর মাসুদা ভাট্টির লেখা পত্রিকায় আগে দেখেছি। আমি মাসুদা ভাট্টির কলামের একনিষ্ঠ পাঠক। উনি কি একসময় বি বি সি তে খবর পড়তেন?
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




