পঁয়ত্রিশ বছর পরও কেন আমাদের কেউ কেউ মুক্তিযুদ্ধকে বার বার টেনে আনে। এতদিন পরে কেন আবার বিভেদ সৃষ্টি? মুক্তিযোদ্ধা, রাজাকার এসব পুরোনো প্রসঙ্গ তুলে কেন সময় নষ্ট? দেশের বর্তমান জনসংখ্যার বড় অংশ মুক্তিযুদ্ধের পরে জন্মেছে তাদের মধ্যে কেন হিংসার বীজ বোনা হচ্ছে? সবাই মিলে কেন অতীত ভুলে "সুন্দর বাংলাদেশ গড়ি" না? এসব প্রশ্ন অনেকেই করেন, কেউ বুঝেই করেন, আর কেউ না বুঝে। উত্তরের জন্য "সুন্দর বাংলাদেশ গড়ি" এ অংশ বিশ্লেষন করলেই হবে। আরও ব্যাখ্যার জন্য আস্তমেয়ের আজকের ব্লগ এবং সেখানে বিভিন্ন মন্তব্য পড়ুন। সুন্দর বাংলাদেশ আমরা সবাই চাই, রাজাকার, মুক্তিযোদ্ধা , নিরপেক্ষ ইত্যাদি নির্বিশেষে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সুন্দর বাংলাদেশের সংজ্ঞা নিয়ে, আস্তমেয়ের বাংলা এবং ইংরেজী ব্লগ পড়ুন তার সুন্দর বাংলাদেশের জন্য, গত সপ্তাহে সিপিডি আয়োজিত সংলাপ, বা ড. জাফর ইকবালের সামপ্রতিক লেখা পড়ুন তাদের ভার্শনের সুন্দর বাংলাদেশের জন্য। আস্তমেয়ের সুন্দর বাংলাদেশে মেয়েরা থাকবে হিজাবের অন্তরালে, দেশ শাসিত হবে শরিয়া আইন দিয়ে, ধর্ম বদলালে তাৎক্ষনিক মৃত্যুদন্ড, বিধর্মিরা দ্্বিতীয় শ্রেনীর নাগরিক বিধায় অতিরিক্ত কর দেবে (সাম্য টাম্য ওসব ছেদো কথা পরে), মুক্তচিন্তা করার কথাও চিন্তা করা যাবে না, পৌত্তলিকদের মুর্তি ভাঙ্গতে হবে ... আরে এরকম দেশ তো একটা কিছুদিন আগেও ছিল, তালেবানী আফগানিস্তান, আরও আছে ইরান, একটু আধুনিক সামরিক শাসনের পাকিস্তান। আমার সন্দেহ আছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে কি না। এইখানেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বার বার ফিরে আসে, রাজাকার-মুক্তিযোদ্ধা বিভেদ শুরু হয়, কারন আমরা যে আলাদা সুন্দর বাংদেশের স্বপ্ন দেখছি, আমাদের গন্তব্য যে ভিন্ন, আমাদের চাওয়া ভিন্ন বলে পঁয়ত্রিশ বছর আগেই ঠিক এই কারণেই মুক্তিযুদ্ধ করে আলাদা হয়েছি। ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের চেতনা, হিজাবে ঢাকা তালেবানী প্রদেশ নয়। তারপরও এই তালেবান গাছের শেকড় এত গভীরে যে এখনও এর মুলোৎপাটন হয় নি, এজন্যই বার বার মুক্তিযুদ্ধকে মনে করতে হয়, বিভেদ তৈরী করতে হয়, কারণ আমরা সবাই যে একরকম নই, মনে না করিয়ে দিলে নতুন প্রজন্ম যে ভুলে যাবে মুক্তিযুদ্ধ কেবল দুই কুকুরের লড়াই নয় এর একটা উদ্দেশ্য ছিল, ভুলে গিয়ে হয়ত এমন সুন্দর বাংলাদেশ তৈরী করবে যা আমাদের চৌদ্দশ বছর পেছনে নিয়ে যাবে। তবে আস্তমেয়ের ব্যাপারে আমি আশাবাদী, হিজাবে এখনও মনটা ঢেকে যায় নি, না হলে ব্লগে এত লেখালেখি করত না, আর মুক্তচিন্তার meme যে ওকেও ইনফেক্ট করে নি কে বলবে, দেখি না কিছু দিন অপেক্ষা করে ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



