somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক-কথন এবং একজন ইউজারের মৃত্যু

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেকটা ফেসবুক আইডির পেছনে লুকিয়ে থাকে অনেক সুখ-দুঃখ-অভিমান-খুনসুটি হতাশা।
আমার মতো অনেকের কাছেই এই ভার্চুয়াল দুনিয়াটা-ই অন্য একটা দুনিয়ায় রূপ পেয়ে গেছে।
.
কিন্তু আমরা যে ভার্চুয়াল রিলেশন যেমন ধরুন ভার্চুয়াল ভাই-বোন-চাচা-ফুফু কখনো কখনো আত্মার আত্মীয়/আত্মীয়াদেরকে নিয়েই আপনজনের তালিকা ভরে ফেলছি তারা আসলে আমাদের কতটুকুই বা আপন?
.
মানুষ আবেগপ্রবণ প্রাণী।আমাদের বাঙালীদের মধ্যে আবেগটা সম্ভবত একটু বেশি-ই।কারণ আমরা যেভাবে ফেসবুককে ব্যবহার করছি,পৃথিবীর অন্য কোনো জাতি ফেসবুককে এরকমভাবে ব্যবহার করেনা (Garrunted)। আমি বলছিনা যে ফেসবুকের আপনজনদের সাথে আমাদের কানেকশনটা খুব ঠুনকো।তবে অতোটা গভীরও না।
.
একবার কল্পণা করুন তো হঠাথ করে সড়ক দূর্ঘটনায় বা যেকোনোভাবে আপনার মৃত্যু হলো।তখন আপনার এই এত আপন (!) ফেসবুক ফ্রেন্ডরা কি করবে?
.
শুনতে হয়তোবা খারাপ লাগবে।
তবে সত্যিটা হলো...আপনাকে না পেয়ে এরা বড়জোর দু'দিন নক করবে।তারপরের দু'দিন চেক করবে মেসেজ সীন হলো কিনা।কেউ কেউ আপনাকে নিয়ে বড়জোর একটা কয়েকলাইনের নিঁখোজ সংবাদ টাইপ স্ট্যাটাস দিলেও দিতে পারে।
এর মাসখানেক পরেই আপনার আত্মার আত্মীয়রা তাদের ফ্রেন্ডলিস্ট খালি করার উদ্দেশ্যে পরিচালিত "আনফ্রেন্ড মিশন" এর ইনেক্টিভ দমনের অংশ হিসেবে ছেঁটে দেবে।ব্যস...
.
আর যদি কোনোভাবে আপনার মরার খবরটা একবার অনলাইনে ছড়িয়ে দেয়া যায় তাহলেই কেল্লাফতে।আপনার টাইমলাইনের ট্যাগিং এ্যাপ্রোভাল অন করা থাকলে তো কথাই নেই!
ফ্রেন্ডলিস্টের আমের বাটি-ছোলারবাটি টাইপের ফ্রেন্ডরা রবীন্দ্রসরোবর কিংবা শাহবাগের টিএসসিতে আপনার সঙ্গে কাটানো আধাঘন্টা বা তিরিশ মিনিট টাইপ শিরোনামের স্ট্যাটাস মেরে মেরে (হয়তোবা বাস্তবে এদেরকে দেখা তো দূরের কথা ওই ব্যক্তির সাথে হাই-হ্যালো পর্যন্ত হয়নি) আপনার টাইমলাইনের এমন অবস্থা করবে যে আপনার টাইমলাইনে আপনার পোস্ট খুঁজে পাওয়াই দায় হয়ে পড়বে!
আবার দু-একজন অতিউৎসাহী ভদ্রলোক তো স্মৃতিসংঘ-মেমোরিসংঘ নামে গ্রুপ খুলে আপনার দেখা অথবা না দেখা স্বপ্নের বাস্তবায়নে উঠে পড়ে লেগে যাবে।
........এইসব বজরঙ্গী ভাইজান দেখে টিস্যুর স্তূপ বানানো মানুষগুলোর চোখে যে আপনার জন্য ও দুএক ফোঁটা জল বরাদ্দ আছে সেরকম আশা করা একেবারেই বোকামি।
....হয়তো বা আপনার মৃত্যুর কথা কেউ জানতেও পারবেনা কিংবা হয়তোবা আপনার উপরে ভর করেই কোনো নয়া ফেইসবুক সেলিব্রিটির জন্ম হবে।
আবার হয়তোবা আপনার ফেইসবুক আইডিটাও এই সুযোগে লাইক-কমেন্ট-শেয়ার আর ফলোয়ারদের ঘাড়ে ভর দিয়ে সুপার ফেমাস হয়ে উঠতে পারে।
.
গতকাল বাসে নড়াইল যাওয়ার সময় ভাঙা রাস্তায় বাসের গতি এতটাই বাড়িয়েছিল যে আমি মৃত্যু নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হলাম।
.
ভাবছি আমার আইডি-পাসওয়ার্ড-ভেরিফিকেশনের কোডগুলো সব একজনের হাতে দিয়ে যাবো।কারণ বলা তো যায় না, জন্ম -মৃত্যু -বিয়ে সব-ই বিধাতার হাতে।
.
.
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইবো ন
আমি বাইবো না আর খেয়া তরী এই ঘাটে,---
তখন আমায় নাই-বা মনে রাখলে।।"
.
.
...।। নিরাপদ সড়ক চাই ।।...
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×