এই মেয়ে শুনছ
ফিরে যাও, ফিরে যাও তুমি
সঘন মেঘাবৃত্ত জীবনে আমার দুঃখের ঝটিকা
ব্যর্থতার তমস্বিনী-তন্দ্রাবগুন্ঠিত আমার জীবন
আমাকে জড়াওনা তোমার পুষ্পিত জীবন বাসরে
ব্যথাহত দীর্ণপ্রানে সঁপিওনা সোনালী জীবন
ফিরে যাও, ফিরে যাও তুমি....
এ হতভাগা তোমার প্রম তুল্য নয়
মিছে তোমার এ ক্ষণিক চিত্ত উন্মাদনা
আলেয়ার আলোর নয়ন তোমার ভ্রান্তির পথাদর্শী।
ফিরে যাও, ফিরে যাও তুমি
আমায় পরশিয়া রুদ্রপ্রতাপে বিদগ্ধ কোরনা নিজেকে
একই বজ্রে বিদ্ধ কোরনা বক্ষপিঞ্জর
কষ্টের সুনামিতে ভাসিয়ে দিওনা নিজেকে।
আমার স্বপন্-শেখরতো গুড়িয়েগেছে সেই কবে-
ব্যর্থতার ভূমিকম্পে
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ভূবন ভরেছে লাভাগ্নিতে,
বেদনার অগ্নিবীনায় ঝংকৃত হয়েছে ব্যথিত মরন সঙ্গীত।
ললাট রেখা আমায় টানছে চিতার অনল পানে
তাইতো ভালোবেসনা আমায়
আমাতে মগ্ন সকল লগ্ন যে তোমার ব্যর্থ হবে
সুখ-সাম্পান ডুবে যাবে অথৈ দুঃখের মহাপাথার সঙ্গমে
মন-চন্দ্রিমা মিলিয়ে যাবে ঘোর অমানিশার প্রগাঢ় অন্ধকারে।
তাইতো আবার বলছি-
ফিরে যাও তুমি, ফিরে যাও।
প্রভাত কিরনাবৃত্ত মোহময়ী যৌবনা তুমি
দীপ্ত ওষ্ঠে বিরাজিত স্বর্গীয় সুধা, অফুরন্ত যৌবনোচ্ছলিত মৌ,
সুখের ঝর্ণাধারা তনুর অনুতে অনুতে
রুপশ্রীর নক্ষত্রালোকে বিজলির বিলোল দ্যুতি
মেঘমন্দ্রিত শাওন তোমার ঝরঝর বরিষনে মুখরিত
এক সুখ-স্বপ্নীল ভবিষ্যতের আবাহন তোমার উন্মিলিত বাতায়নে ভাসমান
ক্ষনিকের মোহে মায়াবী নয়নে তাই ঝরাওনা শ্রাবনীধারা
ফিরে যাও, ফিরে যাও তুমি, সুখের দিগ্বিলয়ে-
স্বপন্ সেখানে ধরাদেবে যতনে
পুষ্পালোকিত বাসন্তী সমীরন তোমাকে দেবে ভালোবাসার নতুন নিমন্ত্রন।
তুমি আবারও হারাবে নতুন ছন্দে নতুনের নিমন্ত্রনে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



