somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'কলাগাছ কী দুষ করছে?'

০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'কলাগাছ লাগাইয়া আমি না অন্যায় করছি, কলাগাছ কী দুষ করছে। স্যারে যেমনে খুশি আমার বিচার করত। তা না কইরা কলাগাছটিরে এমুন কুঁচি কুঁচি কইরা কেমনে কাইট্যা ফালাইল।' মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুরের রাবারকান্দির গরিব চাষি ছেনু মিয়া এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে তাঁর রোপণ করা ১৫০টি কলাগাছ সোমবার কেটে ফেলে। ফলে তাঁকে পথে বসতে হয়েছে। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করে। পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একটি তদন্ত কমিটি গঠন করেন। জানা গেছে, কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। জানা যায়, প্রায় ৯ মাস আগে ছেনু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. জমিরউদ্দিনসহ কর্মচারীদের অনুমতি নিয়ে হাসপাতাল ক্যাম্পাসে কলাগাছ রোপণ করেন। দীর্ঘদিন পরিচর্যার পর সম্প্রতি অর্ধেক গাছে থোড় আসে। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল হাশিম সোমবার গাছগুলো কাটিয়ে ফেলেন। ছেনু মিয়া বলেন, কলাবাগান করতে ঋণকর্জ করে তিনি অনেক টাকা বিনিয়োগ করেছিলেন। কেটে ফেলায় তাঁর সব গেছে। উপজেলা চেয়ারম্যান শেখ নুরুন্নবী বাদল ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান, বলিয়ারদী ইউপির চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও মাইজচরের চেয়ারম্যান তৈয়বুর রহমানকে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, তদন্তে শতাধিক কলাগাছ কেটে ফেলার প্রমাণ মিলেছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×