somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী, আর একটু সাহসী হোন, দলের বাইরে চোখ রাখুন

১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর হত্যার ঘটনায় আপনি মন্তব্য করলেন -বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই যে এই হত্যাকান্ড হয়নি, তা কে প্রমাণ করবে।

আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোন রাজনৈতিক হত্যাকান্ড ঘটলে আমরা আপনার মত এমন মন্তব্য অহরহই করি, আপনিও তাই করলেন। আপনি যে আমাদের বাইরের কেউ নন তা প্রমানকরায় আমরা গর্বিত।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমজনতা, আমাদের যেমন প্রকৃত হত্যাকারী কে তা প্রমাণ করার দায় নেই, তেমনি সুযোগ নেই প্রকৃত ঘটনা জানার। কিন্তু আপনি তো আপনার দায়কে অস্বীকার করতে পারেন না। রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে প্রকৃত হত্যাকারী কে সেই রহস্য সমাধান করা পরোক্ষ ভাবে হলেও আপনার দায়িত্ব। এই হত্যাকান্ড কি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ঘটেছে, নাকি দিনে দুপুরে আপনার দলীয় কর্মীরা নিষ্ঠুর ভাবে সানাউল্লাহ কে খুন করেছে - সেটা আপনার সরকারকেই বের করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি অনেক সাহসী, আপনাকে আমরা সময়োপযোগী অনেক সাহসী সিদ্ধান্ত নিতে দেখেছি। আপনি একটি বার দলীয় বলয় থেকে সরে এসে বলতে পারেন না- সানাউল্লাহ কে যারা খুন করেছে তারা খুনী, তারা অপরাধী। আপনি কি প্রশাসনকে নির্দেশ দিতে পারেন না সেই সব খুনীদের গ্রেফতার করার, তাদের রাষ্ট্রের প্রচলিত আইন এবং বিধান অনুযায়ী তাদের বিচার করার। তারা বিএনপির হলেও তারা খুনী, বাংলাদেশ আওয়ামীলীগের হলেও তারা খুনী। আজ যদি তারা আপনার কোন মন্তব্যের কারনে বিচার থেকে অব্যাহতি পায়, তো কাল তারা আওয়ামীলীগের-ই আরেকজনকে খুন করবে। তাদের নিষ্ঠুরতাকে থামাতে হবে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। তাদের নিষ্ঠুরতার ভিডিও চিত্র থেকে তাদের খুজে বের করতে নির্দেশ দিন কর্তৃপক্ষকে।

মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি আশা করতে পারি না - আমার দেশের সরকার অপরাধীর বিচার করে, অপরাধ নিয়ে রাজনীতি করে না। আমার আশা যদি ব্যর্থ হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে রাখুন - আপনার সরকারও ব্যর্থ হবে। এই আমাদের ভোটেই আপনার দল আজ ক্ষমতায়। আমাদের শক্তি, আমাদের
সমর্থন কে আপনি ফিরিয়ে দেবেন না।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×