somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার বিরোধী ষড়যন্ত্রে বিশ্বব্যাংক আর সন্ত্রাসী কার্যকলাপে লিমন-মিলন আর আমিন বাজারে নিহত কিশোরেরা

১৫ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন পোষ্টে দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষ অংশ ছিল এমন- "But I don’t understand one thing: when the previous government used this Rapid Action Battalion against the political opponent, somehow nobody raised their voice at that time…but when we reduced terrorism, suddenly some quarter started blaming all this on law enforcing agencies who are helping us to curb the terrorism. I don’t understand why".

তার বক্তব্য পড়ে মনে হল -
বিপক্ষ দল করলে - রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি আর নিপীড়ন করা হয়। আর নিজেরা করলে তা হয়ে যায়- সন্ত্রাস নির্মূল।
বাহ্! প্রধানমন্ত্রী বাহ্ ! অপূর্ব আপনার দর্শন, অসাধারণ চিন্তা-চেতনা। লিমনের পঙ্গুত্ব, সেনবাগে পুলিশের ভ্যান থেকে পুলিশ কর্তৃক মিলনকে হত্যার আদেশ এবং তার বর্বরোচিত হত্যাকান্ড, আমিন বাজারে ছয় কিশোরকে হত্যা করে আপনার সরকার কোন সন্ত্রাস নির্মূল করলো বলবেন কি? উদাহরণ আছে আরো অজস্র, কিন্তু সেসব শোনা অথবা দেখার মত অবস্থা কি আপনার আছে? আপনি তো আছেন এক অদৃশ্য বেষ্টনীর ভেতরে, যেখানে আমাদের অভিযোগ পৌছে না,। যেখানে মন্ত্রীদের ব্যর্থতা আর দুর্নীতির কথা পৌছে না, পৌছে কেবল বিরোধী দলের অতীত ব্যর্থতা আর আর বর্তমান ষঢ়যন্ত্র। শুনছি এখন নাকি আপনার সরকারের বিরুদ্ধে ষঢ়যন্ত্রে যোগ দিয়েছে বিশ্বব্যাংকও।
নিয়মিত সংস্কারের অভাবে সড়ক ক্ষতিগ্রস্ত হলে বলেন - বিরোধী দল কাজ করে নাই, তাই সড়কগুলোর এই বেহাল দশা। আপনার মন্ত্রীর দুর্নীতির জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বন্ধ হলে বলেন বিএনপি-জামাত এর ষঢ়যন্ত্র। একজন অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেবার জন্য পররাষ্ট্র মন্ত্রনালয় কাজ করার সময় পায় আর আট জন বাঙালীর শিরোচ্ছেদ রোধ করার জন্য কোন পদক্ষেপ নিতে সময় পায় না।
ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের পাশে অস্ত্র নিয়ে ঘোরে আর নিরীহ নিরপরাধ মানুষদের অপরাধী সাজিয়ে ধরে পুলিশ-Rab.
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×