চবি ক্যাম্পাসে যেতে চাই... না না ২০১৪ র অচেনা ক্যাম্পাসে নয়। ঠিক ঠিক ২০০৭ সালে আমার খুব চেনা ক্যাম্পাসটায়... সেখানে আমার আজন্ম শহুরে চোখ প্রথম পাহাড় দেখেছিলো, সমুদ্রের নোনা জলে ভাসিয়ে দিয়েছিলো পিছুটান আর দুঃসহ অতীত... রাত্রির নিস্তব্ধতায় ভেবেছিলাম, রাত কি করে এতো নৈঃশব্দ্যেরর চাদর মুড়ি দিয়ে ঘুমায়? যেখানে আমি একা হতাম না কিছুতেই... ভোর থেকেই নেচে নেচে পলাশ কুড়ানো দিন, অজানাকে জানবার নেশায় কত দূর্গমতা একা একা হেঁটে বেড়ানো... কখনো শরতের ভোরে শিউলী কুড়িয়ে জলে ভাসানো বিস্ময়... পড়ন্ত বিকেলে গলা ছেড়ে গান, দুটো পা ডোবানো ঝরনার জলে... কখনো মাঝদুপুরের ঘনবর্ষায় ভাঙ্গাপথ ধরে হেটে চলা নিঃসঙ্গ সুখে...দিনগুলো আমার ছিলো, পাহাড়ের বুকে মুখ লুকিয়ে দুঃখ ভোলার ছিল... আজ রাত্রির নক্ষত্র জাগা আকাশ মাথা নুয়ে আমার চুলে চুমু খায় না, জল বললেই মেঘ ছাপিয়ে ঝুম বৃষ্টি নামে না... আমি আবারো বন্দী হয়ে পড়েছি পাথুরে নগরীতে... এখানে কেবল পিচ ঢালা রাস্তা, মাটি নেই, জল নেই, মেঘ নেই, শুধু নিঃসঙ্গতা আছে... মুখ লুকিয়ে থাকার সবুজ পাহাড়টা অদৃশ্য... মানে... নেই...
আলোচিত ব্লগ
বেলাশেষে…
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন
অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।