একসময় নিজের হাতের রেখার চেয়েও গভীরভাবে মনে গেঁথে ছিলো তোমার ফোন নম্বরটা... তুমি হারিয়ে যাবার পর ভেবেছিলাম এই তোমাকে ভোলা গেলেও এই ১০ টি সংখ্যাকে কিভাবে ভুলে যাবো... বার বার ফোনের বোতামে আঙ্গুল চলে যেত,এক, দুই, তিন করে নয় নম্বর পরবর্তী আর ডায়াল করার আগেই মনের সবটুকু জোর একসাথে করে ফোনটা ছুঁড়ে ফেলা স্মৃতির ঘাস থেকে বাস্তবতার পিচে... আর দশটা বছরের মতই সময় অত জলদি পেরোয় না... তবু অবাক হই যখন সময়ের শরতের সাদা সাদা মেঘের আড়ালে নিজের অজান্তেই লুকিয়ে যায় আমার কষ্টের নীল নীল জলকণা ... আর কোন এক মাঝদুপুরে ফোনের স্ক্রীনে ভেসে ওঠে সেই দশটি সংখ্যা... আমি চিনতে পারি না, ব্যস্ততার তীব্রতার মাঝেও কোন আগন্তুকের কন্ঠস্বরে নগ্ন হয়ে ওঠে কোন এক অতীত... যে অতীত হয়তো একদিন আমার ছিল...আমার ১০ টি সংখ্যা মনে রাখার কৃতিত্ব আমাকে আর অভিভূত করে না তোমার প্রতি... এখন আমি প্রজাপতি মেঘ হয়ে উড়ি... অনিবার্য নিয়তির বিপ্রতীপে হাতের রেখা কেটে ছিঁড়ে রক্তাক্ত এক সূর্যোদয়ের সামনে আমার স্পর্ধিত উচ্চারণ..."বিস্মৃতির চিলেকোঠায় এক জোনাকী কতটুকুই বা আলো ধরে..."
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।