somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদীস অনুসারে নারী-পুরুষ নামাজ ভিন্ন,যদিও কিছু ' আধুনিক ইসলাম ' বাদীরা তা মানেনা !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু বহু হাদীসে বার বার নারী -পুরুষের নামাজের পার্থক্য বর্ণিত হওয়া সত্ত্বেও আলবানী আর লা-মাজহাবীরা তা মানবেন না। নিজেদের আহলে হাদীস দাবী করা সত্ত্বেও এখানে তারা হাদীস মানতে নারাজ !

অথচ তাদের এই পুরাপুরী মনগড়া দাবীর পক্ষে তারা একটি হাদীসও দেখাতে পারেন না, না সহিহ না হাসান না জয়ীফ! একজন সাহাবীর মতও তাদের অনুকুলে নয় ! অথচ বহু সাহাবী স্পষ্ট ভাবে নারী-পুরুষের নামাজের পার্থক্য বর্ননা করেছেন । আর সাহাবীদের মানতেও তারা নারাজ!

কোন হাদীস, অথবা একজনও সাহাবীর রায় বা ফতোয়া না পেলেও আলবানী আর লা-মাজহাবীদের দাবী: নারী-পুরুষের নামাজ এক!



হাদিসের আলোকে নারী-পুরুষের নামাজের পার্থক্য, হাদীস ১ :

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা: ) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : মহিলারা যখন নামাজের মধ্যে বসবে তখন এক উরুর সাথে অন্য উরু মিলিয়ে রাখবে, আর যখন সিজদা করবে তখন পেট উরুর সাথে মিলিয়ে রাখবে, কেননা তা সতর ঢাকার জন্য অধিক উপযোগী ।

এরূপ নামাজ আদায়কারী মহিলাদের দেখে আল্লাহ তা'য়ালা বলেন: হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাক, আমি তাকে মাফ করে দিলাম।
সুনানে কুবরা, বাইহাকী খন্ড ২, পৃষ্ঠা ২৩৩।

عن عبدالله بن عمر، قال: قال رسول الله صلى الله عليه و سلم : إذا جلست المراة فى الصلاة وضعت فخذها على فخذها الاخرى، و اذا سجدت الصقت بطنها فى فخذيها كاستر ما يكون لها، و انا الله تعل لى ينظر اليها و يقول: يا ملائكتي اشهدكم اني قد غفرت لها.

হাদিসের আলোকে নারী-পুরুষের নামাজের পার্থক্য , হাদীস ২ :

হযরত ওয়ায়েল ইবনে হুজর রা: বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : তুমি যখন হাত উঠাবে তখন কান বরাবর হাত উঠাবে আর মহিলারা বুক বরাবর হাত উঠাবে ।

মুজামে কবীর, তাবরাণী খন্ড ২২, পৃষ্ঠা ২৭২

عن وائل بن حجر قال: جئت النبي صلى الله عليه و سلم فقال: فساق الحديث، وفيه : يا وائل بن حجر! اذا صليت فاجعل يديك حذاء اذنيك، و المراة تجعل يدها هذاء ثدييها.
ঊপরের হাদীস এবং এই হাদীস দুটাই হাসান ।

হাদিসের আলোকে নারী-পুরুষের নামাজের পার্থক্য , হাদীস ৩ : রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাদেরকে বললেন : যখন সেজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে । কেননা নামাজের ক্ষেত্রে মহিলারা পুরুষের মত না।

عن يزيد بن ابي حبيب ان رسول الله صلى الله عليه و سلم مر على امراتين تصليان، فقال: اذا سجدتما فضما بعض اللحم الى الارض، فإن المراة ليست فى ذلك كا لرجل.
কিতাবুল মারাসিল, ইমাম আবু দাউদ, পৃষ্ঠা ৫৫, হাদীস ৮০

সাহাবাদের ফতোয়ায় নারী-পুরুষের নামাজের পার্থক্য :

ফতোয়া ১: হযরত আলী রা: বলেন , মহিলা যখন সিজদা করবে , তখন খুব জড়সড় হয়ে সিজদা করবে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখবে ।

ফতোয়া ২: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা: কে প্রশ্ন করা হল মহিলারা কিভাবে নামাজ আদায় করবে ? তিনি বলেন , খুব জড়সড় হয়ে এক অংগের সাথে আরেক অংগ মিলিয়ে করবে ।


চার মাজহাবের প্রতিটির ইমামদের ফতোয়ায়ই নারী- পুরুষের নামাজ ভিন্ন ।

ফিকহে হানাফী : " আমাদের নিকট নামাজে বসার পছন্দনীয় পদ্ধতি হল উভয় পা একপাশে মিলিয়ে রাখবে, পুরুষের মত একপাশে দাড় করিয়ে রাখবে না ।"

( কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ খন্ড - ১, পৃষ্ঠা ৬০৯ )

ফিকহে মালেকী :

ইামাম মালেক রহ: থেকে বর্নিত : মহিলা ডান উরু বাম উরুর সাথে মিলিয়ে রাখবে, খুব জড়সড় হয়ে বসবে, রুকু, সিজদা, বৈঠক কোন সময়ই ফাক ফাক হয়ে থাকবে না, পুরুষের পদ্ধতি ভিন্ন ।

আযযাখীরা, ইমাম কারাফী, খন্ড ২, পৃষ্ঠা ১৯৩ ।

ফিকহে শাফেয়ী

ইমাম শাফেয়ী বলেন : আল্লাহ পাক মহিলাদের পুরাপুরি আবৃত থাকার শিক্ষা দিয়েছেন । রসুলের শিক্ষাও অূরূপ । তাই আমার নিকট পছন্দণীয় হল, সিজদায় মহিলারা এক অংগ আরেক অংগের সাথে মিলিয়ে রাখবে, পেট উরূর সাথে মিলিয়ে রাখবে, সিজদা এমনভাবে করবে যেন সতর চুরান্ত হেফাজত হয় । একই ভাবে রূকু - বৈঠক - গোটা নামাজ এমনভাবে থাকবে যেন পুরাপুরি সতরের হেফাজত হয় ।
কিতাবুল উম্ম, ইমাম শাফেয়ী, খন্ড ১, পৃষ্ঠা - ১৩৮।

ফিকহে হাম্বলী :

ইমাম আহমাদ ইবনে হাম্বল থেকে দুটি মত বর্নিত আছে, উভয় মতেই নারী পুরুষের নামাজ ভিন্ন !

১। তাকবীর বলার সময় মহিলারা তুলনামুলক কম হাত উঠাবে ।

২। মহিলাদের হাত উঠানোর হুকুমই নেই ! কেননা এতে কোন না কোন অংগ ফাক হয়েই যায়!

উভয় বর্নণা সুত্রেই নারী পুরুষের নামাজ ভিন্ন!

কোরাণ - হাদীস না মেনেও যারা আলবানীকে মানতে চান, দয়া করে তারা কি কোন রেফারেন্স - প্রমান কিছু একটা হাজির করবেন ???????
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×