সব কিছু পাল্লা দিয়ে অাধুনিক হচ্ছে। মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারনা সব কিছুই আধুনিক। সম্প্রতি মুক্তমনা নামে একটি শব্দের ব্যাবহার বা অপব্যাবহার খুব হচ্ছে। অনেকে মুক্ত মনার বেশ ধরে বন্দিমনা। মুক্তমনা আসলে আপেক্ষিক ব্যাপার একেক জনের কাছে একেক রকম। এগুলো আবার সমাজের সাথে সময়ের পরিক্রমায় বদলায়। একসময় বাংলা সিনেমায় মানে বিটিভি তে কোন সিনেমায় সামান্য একটু রোমান্স সিন হলেই সবাই মুখ লুকাত । আর এখন পুরো পরিবার অবলিলায় বসে সানি লিওনের নাচ দেখে। পরিবার কিন্তু একই আছে। বদলেছে শুধু মানসিকতা। ১০ /১৫ বছর আগেকার প্রেমের কথা মনে করুন। স্কুল বা কলেজে যাওয়ার পথে একটু দেখা কিংবা কোন ভাবে একটা সারা রাত ভরে লিখা চিঠি দেয়া নেয়া। হাত ধরা বা একটু খানি চুমু খাওয়া ছিল প্রেমের চরম সার্থকতা। হাত ধরার রোমান্স বর্তমান যুগের পর্নোগ্রাফী দেখে অকালপক্ক টিন এজাররা বুঝবে না। কারন কারন ছাড়া নস্টালোজিয়ায় ভুগছি। সত্যিই সেই দিন গুলো দারুন। সাইকেল নিয়ে দল বেধে গ্রামের মেঠো পথ দিয়ে বাড়িতে ফেরা। পথে কোথাও ৫ মিনিট পছন্দের মানুষের সাথে খুনসুটি অথবা একটি কলম বা ডাইরি গিফট। অথবা বিকেল বেলা পানি খাওয়ার কথা বলে একটু দেখা করে আসা। সত্যিই মধুর। নিজেকে কিছুটা ভাগ্যবান মনে হয় সেই সময়টা কিছু হলেও উপভোগ করেছি। বর্তমানে প্রেম মানে ডেটিং , মানে রুম ডেটিং। সত্যিই দুঃখ হয়। কোন ভাবে যদি সেই দিন গুলির অনুভুতি কপি পেষ্ট করা যেত এখনকার ছেলে মেয়েদের মধ্যে তবে হয়তো তারা পাশ্চাত্য সংস্কৃতিতে গা ভাসাতো না। ঘুড়ি সুতা ছাড়া উড়িয়ে দিলে উরবে না পরে যাবে। যে কোন কাজে একটা শৃঙ্খলা দরকার। মুক্ত মনা মানেই সমাজ সংস্কৃতি বিসর্জন দেয়া নয়। সবাই যা করে তাই করতে হবে তা নয়।
রোমান্সের একাল সেকাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কালো পাথর

এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের... ...বাকিটুকু পড়ুন
পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত.....
পদ্মা ব্যারেজঃ সম্ভাবনার নতুন দিগন্ত....
অনেকেই “ব্যারেজ” এবং “ব্রিজ”কে একই ধরনের স্থাপনা মনে করেন। বাস্তবে দুটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে নির্মিত হয়। তাই প্রথমেই ব্রীজ এবং ব্যারেজের পার্থক্য-
★ব্রিজ (Bridge) কী?
ব্রিজ বা... ...বাকিটুকু পড়ুন
সীমানার ওপারে মৃত্যু: একটি আরিয়ান ইনভেস্টিগেশন
শহরের এক কোণে কাঁচঘেরা ক্যাফে 'ব্ল্যাক মেমোরিজ'। বাইরে বৃষ্টির ঝিরঝিরে শব্দ, ভেতরে হালকা জ্যাজ মিউজিক। পিবিআই-এর তুখোড় ইনভেস্টিগেটর আরিয়ান টেবিলের এক কোণে বসে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছিলেন। তাঁর... ...বাকিটুকু পড়ুন
শুকিয়ে যাওয়া গাছে মালি বদলালেই ফুল ফোটে না

২০২৩ সালের আগস্ট মাস। আওয়ামী লীগ সরকার সবে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, "আওয়ামী লীগ সরকার জনগণের পকেট থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।