somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প কেড়ে নিল ফাহমিদা নবীর জীবনসঙ্গী কে!

২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খবর টি শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। গত কাল রাত প্রায় ২ টা। দল ছুট ব্যান্ড এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধর ফোন এলো আমার সেল ফোনে। ভাবলাম মগবাজারের বাপ্পা মজুমদারের স্টুডিও তে ওরা হয়তো কোন ভয়েস রেকর্ড করছে। বেশ মজায় আছে। তাই আমাকে ফোন দিয়ে একটু জ্বালাবে শাহান। প্রথমে ফোন ধরতে চাইনি। কিন্তু কি মনে করে ধরে ফেললাম। ফোন রিসিভ করেই বলে উঠলাম কিরে আর কত জ্বালাবি? তোদের জন্য কি ঘুমানো ও যাবেনা? বল কি বলবি? আমার কথা শুনেই শাহান কাতর কণ্ঠে বলল ভাইয়া ব্যাড নিউজ আছে? আমি ভাবলাম ও ফান করছে। আমি বললাম কি চাঁদনির বাচ্চা কাচ্চা হয়েছে কি? ( চাঁদনী বাপ্পা মজুমদারের স্ত্রী)। শাহান বলল ভাই জয়নুল ভাই আর নেই!!

জয়নুল আলম আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর স্বামী। আমি শাহান কে বললাম তুই কি ঠিক বলছিস। ও বলল হা আমি ঠিক বলছি। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। ঈদের আগে জয়নুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমার। ফাহমিদা আপা এবার নিজের লেখা ও সুরে একটি অডিও এ্যালবাম বের করবে। মূলত এই ব্যাপারে অনেক কথা হয় জয়নুল ভাই এর সঙ্গে। আমি উনাদের বাসায় গিয়েছিলাম। ওই দিন ফাহমিদা আপা বাসায় ছিলেন না। দেশ টি ভি তে একটি প্রোগ্রাম থাকায় তিনি দেশ টি ভীর কার্যালয়ে ছিলেন। আমি তাকে ফোন দিতেই( ফাহমিদা নবী) বললেন তুমি বাসায় যেতে থাকো। আমি তাড়াতাড়ি ফিরবো। আন মোলের জ্বর ( আন মোল ফাহমিদা নবীর একমাত্র মেয়ে)। বাসায় যেয়েই আমি কলিং বেলে চাপ দিতেই দরজা খুললেন আন মোল। ও আমাকে আগে থেকেই চেনে। ভিতরে গিয়ে বসতেই আমার সামনে এলেন জয়নুল ভাই। ওনাকে আমি আগে দেখিনি। কিন্তু জয়নুল ভাই যেই ভাবে কথা বলা শুরু করলেন আমার সাথে মনে হল উনি হাজার বছরের পরিচিত। অত্যন্ত সাদামাটা মানুষটির সঙ্গে অনেক কথা হয়েছিল সেইদিন।


সেই জয়নুল ভাই নেই ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। গত ১৭ই সেপ্টেম্বর জয়নুল ভাই তার ব্যক্তি কাজে দেশের বাড়ি বগুড়াতে যান। ১৮ই সেপ্টেম্বর যেদিন ভূমিকম্প হয় সেই সময় তিনি রাস্তা দিয়ে হাটছিলেন। ভূমিকম্পের তাণ্ডবে তিনি ভীষণ ভয় পেয়ে যান। এবং বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে একটি ফার্মেসিতে নিয়ে যান। কিন্তু অবস্থা বেগতিক দেখে পরে তাকে পাশের ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণেই সব শেষ! চির বিদায় নেয় জয়নুল ভাই। ভূমিকম্পের এমন প্রহসন কেড়ে নিলো আমাদের মাঝ থেকে জয়নুল ভাইকে।


ফাহমিদা আপার সেল ফোনে অনেকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আসলে তাকে সান্ত্বনা দেবার কোন শব্দ আমি খুঁজে পাচ্ছিনা। আর এমন সময় আমিও ঢাকার বাইরে। কি অবস্থায় আছেন তারা আমি নিজের চোখে এখনও দেখিনি। তবে এই মুহূর্তে কি ভাবে ভাল থাকবেন আমার নোমা আপা। আর আন মোল এর কথাও ভীষণ মনে পড়ছে। ছোট্ট মেয়েটি বা কি করছে?

মহান সৃষ্টিকর্তা তাদের শোক সইবার শক্তি দিন। শোক কাটিয়ে তারা যেন আবারো ফিরে আসতে পারে স্বাভাবিক একটি জীবনে। জয়নুল ভাই এর আত্মা যেন শান্তিতে থাকে এই চাওয়া মহান সৃষ্টিকর্তার কাছে।[/sb

প্রথম আলো ব্লগে প্রকাশিত।

বি ডি ব্লগে প্রকাশিত
৩৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

আমদানি ও রপ্তানিতে এইচএসকোড (HS Code) কী? এইচএসকোড জটিলতায় কী মামলা হতে পারে এবং সমস্যা নিরসনে করণীয় সংক্রান্ত খুঁটিনাটি

লিখেছেন এম টি উল্লাহ, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৫



আমদানি ও রপ্তানি বা কাস্টমস্ সংক্রান্তে HS Code জটিলতা একটি কমন সমস্যার নাম। এইচএস কোডের আট সংখ্যার সঙ্গে সামান্য অসঙ্গতি থাকলেই বিরাট মুসিবতে পড়তে হয় রপ্তানিকারকদের। এতে দিনের পর দিন... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুবুর কথার সুর ভাইয়ার গলায়

লিখেছেন অপলক , ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:১৫

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই

উপরের স্টাইলে না বলে স্মার্টলি এভাবেও বলা যেত:

"আওয়ামী লীগ একটি প্রশ্নবিদ্ধ গোষ্ঠী, তাদের শোধন করে দেশের সোনা... ...বাকিটুকু পড়ুন

এভাবেও ফিরে আসা যায় ..

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে... ...বাকিটুকু পড়ুন

×