হাজার আসিফ মহিউদ্দিন রা আজ আতংকিত।
০৪ ঠা অক্টোবর, ২০১১ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাক স্বাধীনতা কিংবা মুক্ত বুদ্ধি আর মুক্ত চিন্তা কি রহিত হয়ে যাচ্ছে? বিষয়টি এমন গতকাল রাতে এক ব্লগার ফোন দিয়ে আমাকে বলল ব্লগে সরকার বিরোধী কোন কিছু আর লেখা যাবেনা। সে যাই হোক আসিফ মহিউদ্দিন যে মুক্ত হয়েছেন সেটি ব্লগার দের জন্য অত্যন্ত আনন্দের। তবে আসিফ সাহেব মুক্ত হয়ে কিছু একটা হয়তো অস্পষ্ট করে বলতে চাচ্ছেন আমাদের কে। কেননা চাইলেই অনেক কিছু বলা যায়না। বি ডি নিউজ ২৪ ডট কমের মাধ্যমে জানা গেল যেটি সেটি হল-
আসিফ মহিউদ্দিন কে দুই চোখ বেঁধে রেখে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নামাজ পড়েন কিনা, ঈদ পালন করেন কিনা, শুকরের মাংস খান কিনা, পূজায় জান কিনা ইত্যাদি। শুধু তাই নয়, তাকে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করতে বলেছেন। সেই সাথে নীতি আর আদর্শের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে পদার্পণ করার কথাও নাকি ডি বি পুলিশ তাকে বলেছেন। আসিফ সাহেব এক প্রকার বাধ্য হয়ে মুচলেকা দিয়ে ওই ডি বি কার্যালয় থেকে বেরিয়ে এসেছেন। তাতে কিছু শর্তও আরোপ করা হয়েছে।
একজন আসিফ মহিউদ্দিন একা নয়, তার পাশে হাজার আসিফ রা আজ গুমরে কাঁদছে। আসলে ব্লগিং করা কি নিরুৎসাহিত করা হচ্ছে? একজন আসিফ গোটা বাংলাদেশের ব্লগারদের অনেক কিছুই শিখিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি কোন দিকে? ভার্চুয়াল এই জগত কি ছেড়ে দিতে হবে? সরকার এর বিপক্ষে গেলেই কি আসিফ এর মতন পরিণতির শিকার হতে হবে?
আসিফ মহিউদ্দিন, কি বলবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন