কিছুকাল নিরব থেকে যে চন্দ্রালিকা
ফের তার পূজারী করে নিশ্বব্দে নির্ভিতে অন্তর ছিড়ে বলে যায়
মরণউত্তর তোমার শেষ হবে না জানি,
তখনই আমার কামনার শেষ বাস্তবায়ন শুনি
তুমি বড় হতে শিখেছো- ভালইতো লাগে সখি
কপোলে নীল অবক্ষয় অবতারণার মধুযামিনি।
ভালোবাসা ? আমার প্রাণচঞ্চলতায়
নৈশ্যগিকতার শেষ নষ্টামী তুমি জানিয়েছো
অথচ অন্ধকার দ্বীব চিরে একবিন্ধু আলোর সচলতার জোনাকি
তার ভালোবাসা মূল্যে রাত্রীর সারথী
চিনলেনা- বললে ওতো বামুনের গল্প
আমি বামুনের গল্পই রাত্রী জেগে পাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


