somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুন তো এটা আমার দূভাগ্য নাকি ডিজিটাল পদ্ধতির একটি নমুনা

১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ০৮-০৩-২০১০ইং তারিখে ব্যাংক একাউন্ট থেকে টাকা উঠাতে গিয়ে দেখি ব্যাংক যে পরিমান টাকা থাকার কথা তার চারের তিন অংশ টাকা উঠাও। ভাবলাম অফিস থেকে হয়ত এ মাসের সেলারী ভুল করে পাঠায়নি। ফোন করে ওদেও পাঠানো সিটে আমার একাউন্ট নাম্বার মিলিয়ে দেখলাম সব ঠিক আছে। ব্যাংক ষ্টেটমেন্ট উঠিয়ে দেখলাম সেখানে সেলারী ঠিক ঠাক মত যোগ হয়েছে। কিন্তু এর বিপরীতে আমার একাউন্ড থেকে দুটো চেকের টাকা ক্রেডিট হয়ে আছে। ব্যাংকের ম্যানেজার গিয়ে তাদের এন্টির গন্ডগোল হয়েছে বলাতে তিনিও ভালো করে চেক করে দেখে উল্টো আমার উপর ক্ষেপে গেলো। বলল ভাল করে মনে করুন আপনি কাউকে দুটো চেক দিয়েছেন এ মাসে। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না কাকে চেক দিলাম। অফিসে এসে চেক বই উল্টে পাল্টেও দেখলাম সেখানেও এ মাসে কাউকে চেক দেয়ার কোন লক্ষন খুজে পেলাম না। আবার ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বললাম আমি কাউকে চেক দেয়নি আপনি আবার একটু ভাল করে খোজ করুন। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করে না। পরে তার কাছে আবার অনুরোধ করলাম, যে দুটো চেক আমার একাউন্ট থেকে ক্রেডিট হয়েছে সে দুটো একটু দেখাতে। উনি বলল ওগুলোতো গোডাউনে আছে বের করতে দুদিন সময় লাগবে। কি করা করার সে দুদিন সময় কালকে শেষ হয়েছে। এদিকে আমার বাসা ভাড়া থেকে শুরু করে আরও যারা পাওনাদার এ কদিন কারো না কারো একটা দুটো কথা শুনতে হয়েছে। অবশেষে চেক দুটোর সমাধান বের হয়েও আমি আরো বিপদে পড়েছি।

আমি একটি জিনিস বছর দুয়েক আগে কিস্তিতে কিনেছি। মাসে মাসে ওদের কে চেকে দেওয়া বিরক্তিকর লাগে বলে আমি এক বছরে বারটি ক্রস চেক প্রতি মাসের একটি নিদিষ্ট ডেট দিয়ে ওদের দিয়ে দিই জানুয়ারি মাসে। ওরা মাসে মাসে চেক ব্যাংকে জমা দিয়ে টাকাটা উঠিয়ে নেয়। এবার না দেখে এই চেক গুলোর মাঝখান থেকে জুন এবং জুলাই ২০১০ এর ডেট দেওয়া দুটি চেক ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। যে ব্যাংকে জমা দিয়েছে সে ব্যাংকও তারিখ লক্ষ না করে এটা ক্রিয়ারিং এর জন্য বাংলাদেশ ব্যাংক কিংবা তাদের হেড অফিসে পাঠিয়েছে। ( বাংলাদেশ ব্যাংক নাকি হেড অফিস কোথায় ক্রিয়ারিং এর জন্য যায় সে বিষয়ে আমার অস্পষ্টতা আছে) হেড অফিস কিংবা বাংলাদেশ ব্যাংকও বিষয়টি লক্ষ না করে চেকটি পাঠিয়ে দিয়েছে যে বাঞ্চে আমার একাউন্ড সেখানে। আমার বাঞ্চও তারিখটি লক্ষ না করে চেকটি ক্রিয়ারেন্স দিয়ে আমার একাউন্ট থেকে থাকা ক্রেডিট করে ফেলেছে। একটা বিষয় একজনের চোখে না পরলেও আরেকজনের চোখে পড়ে এতদিন জানতাম। এখানে সবাই অন্ধ হয়ে দেখুন আমাকে কি পরিমান বিপদে ফেলেছে।

এখন আমার ব্যাংক আমাকে বার বার অনুরোধ করছে চেক দুটোর ডেট এগিয়ে দিতে। কেননা এটা যদি তারা পুনরায় ঠিক ঠাক করতে চায় তাহলে তাদের চাকরি থাকবেন না। ওদিকে যে প্রতিষ্ঠানে আমি চেক দুটো দিয়েছিলাম ওদের কে ফোন দিয়ে জানানোর পর যে এই কাজটি করেছে সেও বার বার আমাকে ফোন করছে বলছে আমি যদি এ বিষয়ে বাড়তি কোন পদক্ষেপ নেই তাহলে তারও চাকরি চলে যাবে এবং পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। এদেও কথা যদি রাখতে যাই তাহলে আমি এ মাসে কোন টাকা পাবোনা। সেক্ষেত্রে আমাকে যে খালি পেটে থাকতে হবে। এখন আমি কোন দিকে যাই বলুনতো।
২৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×