যে শব্দটি তোমার অনাদি কালের প্রিয়
ওতে আমি কয়েক শতকের ফসিল।
পরমিতা নতজানু আমি
তোমার উড়নচন্ডী অভিসারে
নচিকেতার যেমন স্বাদ বৃষ্টি দহনে।
এখন হৃদয় মৈত্রীমমতায় হামগুড়ি
চিলকোঠায় রৌদ্রের উলঙ্গ বাহার
দারুন স্বত্ত্বায় জাগে
মরেনা অসর্য মাঠাকুটে।
অন্তর নিবাস কটাক্ষ বাস্তবতায় বলে না
হবে না দেখা- আর নয়- কোনদিন নয়।
স্বেচ্ছাচার মায়াময় সাহসিকতায় বলে
দেখা হবে ফের দেখা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


