সা: ইন ব্লগ সম্পর্কে কিছু কথা।
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা ভাষায় নিজের মনের কিছু বলার মত আনন্দদায়ক আর কিছু নেই। আমি নিজে ব্যাক্তিগত ভাবে ভাল লেখক নই। তবে নিয়মিত পাঠক বলে নিজেকে দাবি করি। সা: ইন ব্লগে দীর্ঘদিনের অভিজ্ঞতায় অনেক রকমের লেখা পড়েছি। বেশিরভাগ লেখাই খুব ভাল লেখা। কিছু লেখার সাহিত্যরসে পরিপূর্ণ, কিছু লেখা বেশ তথ্যবহুল, আর কিছু লেখা সুচিন্তিত এবং সুপাঠ্য।
গত কয়েক বছরের তুলনায় ২০০৮-২০০৯ এ সামহোয়ার ইন ব্লগ এর জনপ্রিয়তা এবং প্রচার অনেক বেশি বেড়ে গিয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় একটি বড় পার্থক্য চোখে পড়ছে। সেটা হল ভাল লেখা যেমন প্রকাশ হচ্ছে তেমনি অনেক সংকির্ণমনা ( সোজা বাংলাতে " ক্ষ্যাত ") লেখক-পাঠকের সংখ্যাও বেড়ে গিয়েছে। এর ফলে অনেক ভালো লেখাতেও উল্টো-পাল্টা আপত্তিকর মন্তব্য লক্ষ্য করা যায়। আবার অনেককে, অনেক আপত্তিকর লেখার প্রশংসাশুলভ স্তুতি গাইতেও দেখা যায়। এর ফলে অনেক ভাল লেখককে দেখা যাচ্ছে তাঁরা ভাল লেখা লেখার উৎসাহ হারিয়ে ফেলছেন আবার অনেক অন্তঃসারশূন্য-চিন্তাশূন্য লেখক সগর্বে ঢোল পিটিয়ে যাচ্ছেন, নিজের শ্রেণীর কিছু মানুষের বাহাবা পাওয়ার আশায়।
নোংরা সমাজের হাত থেকে কিছুক্ষনের জন্য পালিয়ে থাকার আশায় অনেকেই আশ্রয় নেয় সাঃইন ব্লগের। যে এখানে অন্তত কিছুক্ষনের জন্য হলেও সাম্প্রদায়িকতা এবং মৌলবাদশূন্য বিষূদ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃস্বাস নেওয়া যাবে। কিন্তু ইদানিং মনে হচ্ছে সত্যিকার পৃথিবীর মত এখানকার বাতাসও হয়ে উঠছে ক্রমেই বিষাক্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন