somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভাবারূ
ভাবারূ ভাবনা

দেখে এলাম "James Cameron" নতুন সায়েন্স ফিকশন AVATAR- 3D (Exclusive footage).

২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"Welcome to the Future of Cinema..!" থিয়েটারে ঢুকে সিটে বসার পর প্রথম এই ঘোষণাটি শোনার পরেই উত্তেজনায় পেটের ভিতর কিলবিল করতে লাগলো। "Today you r going to wach something you have never watched..!" এটা শোনার পর সবাই যেন আবার নড়েচড়ে বসল।

অন্যান্য 3D ছবির মতন এবারও থিয়েটারে ঢোকার সময় সবার হাতে একটা করে 3D চশমা দেওয়া হয়েছিল। থিয়েটারের বাতি নিভে যাওয়ার পর সবাইকে 3D চশমা পরে নেওয়ার জন্য একটি ঘোষণা পর্দায় ভেসে উঠল। যদিও, ঘোষণা হওয়ার বহুত আগেই সকল দর্শক এই কম্মটি সেরে রেখেছেন!:) সবাই অস্থির.. কারও যেন তর সইছে না!

পর্দায় ভেসে উঠল "James Cameron" এর মুখ। দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেই আগের কথাই আবার বললেন.. আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা আগে দেখিনি। এরপর শুরু হল ছবি !




মাথার ভিতর হঠাৎ কেমন যেন করে উঠল। এর আগেও তো বেশ কিছু এনিমেটেড 3D মুভি দেখেছি। কিন্তু, এ আমি কি দেখছি..! এ তো পুরোই আসল!! তার উপর ছবিটা ঠিক পর্দায় ভেসে ওঠা বা পর্দা থেকে বের হয়ে আসা টাইপ না। আমার মাথার ভিতর তৈরী হচ্ছে। সবকিছু যেন আসলের থেকেও আসল।

পরে অবশ্য পত্রিকা পড়ে জানলাম, "Cameron shot some of the film using a "virtual camera", a handheld monitor that let him walk through computer-enhanced 3D scenes and record footage as if he were the cameraman."

ছবির শুরু থেকে শেষ পর্যন্ত সময়টুকু দর্শকরা সবাই যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেলেন। দেখার পর সবাই এ - ব্যাপারে একমত যে, ছবিটি সম্পর্কে আগে যা বলা হয়েছে তা মোটেও বাড়িয়ে বলা হয় নি। এবং এমন একটি ছবির নির্মাণ ব্যায় ২২৫ মিলিয়ন (মার্কিন ডলার) মোটেও বাজে খরচ নয়। ছবির কাহিনী কিংবা বিস্তারিত আলোচনা করে সবার মজাটা নষ্ট করতে চাচ্ছি নে। একটু ধৈর্য্য ধরুণ । সামনের ডিসেম্বরের ১৭ তারিখেই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। আর মাত্র কদিন..!:P

আমাদের এই ছোট্ট শহরের বাসিন্দারই সর্বপ্রথম এই AVATAR- 3D (Exclusive footage) দেখার সুযোগ পেলেন..! (আর বাংলাদেশি দের মধ্যে সম্ভবত আমিই প্রথম ভাগ্যবান..! :D ) স্থানীয় পত্রিকাগুলোতেও এক সপ্তাহ আগে থেকেই দেওয়া হচ্ছিল এই খবর। এই শহরে ছবিটি সর্বপ্রথম দেখানোর কারণ হল ছবির শুটিং এই শহরেই হয়েছিল আর কাল্পনিক চরিত্র সৃষ্টি থেকে শুরু করে "ভিজুয়্যাল ইফেক্ট" এর যাবতীয় কাজ এই শহরের ই একটি বিশ্ববিখ্যাত মাল্টিমিডিয়া কোম্পানীতে করা হয়।

স্থানীয় পত্রিকায় মন্তব্য আসে "We like the idea of bringing the film back to where it came from and want to pay tribute to all of the highly skilled creative people involved in this extraordinary film."

"James Cameron" কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। Terminetor, এবং Titanic এর জাহাজে করে তিনি ইতমধ্যেই চলচিত্রের দুনিয়ায় অমরত্বের সাগরে পাড়ি জমিয়েছেন!

তবে The Lord of the Rings, Van Helsing, I, Robot, Fantastic Four, The Chronicles of Narnia এছাড়া আরও কিছু ছবির ভিজুয়্যাল ইফেক্টে'র কাজে এই মাল্টিমিডিয়া কোম্পানিটি বিশ্ব চলচিত্রাঙ্গনে এবং প্রযুক্তির দুনিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এখন দেখা যাক, "AVATAR" কিছু অসাধারান সৃষ্টিশীল কর্মী সমৃদ্ধ একই কোম্পানীকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে পারে কিনা।
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×