somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বোধ্য ভাবকে সহজ ভাষায় তুলে আনাই সব সময়কার কবিতার স্টাইল-

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা দুর্বোধ্য হওয়া কতটা যুক্তিযুক্ত তার পক্ষে আমার যুক্তি নেই। কিন্তু কবিতা দুর্বোধ্যকে আঘাত করে কবিতার ছবিটা সহজভাবে তুলে আনবে, এটাই কাম্য হওয়া উচিত। এটাই নান্দনিক কবিতার বৈশিষ্ট্য হওয়া উচিত।

এমনিতেই মানুষ কবিতার ভাব, রস, অর্থ বুঝতে কষ্ট হয়। তার উপর দুর্বোধ্য!
কবিতা জনসাধারণের কাছে পৌঁছে দিতে হলে অবশ্যই সহজ-প্রানময় ভাষা প্রয়োগ কবিতায় আবশ্যক।

অনেকেই ভাবে দুর্বোধ্য ভাব- শব্দের কবিতা আধুনিক কবিতার স্টাইল কিন্তু ভবিষ্যতের বাস্তবতা তেমন না। সবসময়ের স্টাইল এটাই - দুর্বোধ্য ভাবকে সহজ ভাষায় তুলে আনাই সব সময়কার কবিতার স্টাইল- ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভাবগুলোকে সহজ ভাষায় প্রকাশের ছেয়ে দুর্বোধ্য ভাষায় প্রকাশ করা অনেক অনেক সহজ। আর এই দুর্বোধ্য ভাব অনেক আগেই রোখা।

সহজ ভাষা আসলে সহজ না, কঠিনের ভীত ও ভিত্তিকে ভাঙাই হল সহজের সৌন্দর্য।
আচ্ছা যাই হোক, একটা কথা বলব ভাবছি। আগে বলে নিই। একটা কবিতা গত ২০ই ফেব্রুয়ারি নোয়াখালী শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে ২১শের বই মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্র- এর তত্ত্বাবধানে একটা দেয়ালিকা প্রকাশ করা হয়। সেখানে আমার একটি কবিতা প্রকাশ হয়। একদিন পর আমার কয়েকজন বন্ধুকে ডেকে এনে বললাম। কবিতাটি পড় এবং এর ভেতর কি গল্প আছে তা আমাকে বল।
কারোই কাছে সন্তোষ জনক উত্তর পাই নি। তার মানে আমি ব্যার্থ । কবিতা ছবি হল না।
আমি তাদের বোঝাবার যথেস্ট উপকরণ ব্যাবহার করতে সক্ষম হইনি।
কবিতাটি নিম্নে এবং সবশেষে তার ব্যাখা।

প্রিয় বর্ণমালার চিহ্ন
..................
সে ফালগুণের বিকেলে ভাষার দাবিতে
আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ।
আন্দোলন দমাতে
চারপাশ থেকে বিক্ষিপ্তভাবে হঠাৎ......
মিছিলে জড়ো হওয়া
অনেকের মধ্যে একজন।
বর্ণমালা অংকিত প্ল্যাকার্ড হাতে
যে লুটে পড়ল মাটিতে।
যার বাহকের বুক থেকে তাজা রক্ত
স্রোত প্রবাহে গড়িয়ে ঝরছে আর পড়ছে
কালো পথের বুকে।
এক হাত এখনো শক্ত করে ধরে আছে বর্ণমালার প্ল্যাকার্ড
অন্য হাতের............।
তালুর মাঝখানে বন্দি,
ফালগুণের প্রথম প্রহরের মেহেদী রাঙ্গা লালছে রং।
প্রিয়ার দেয়া এ চিহ্ন থাকার কথা ছিল
বসন্তের শেষ বেলা অবধি।
বিকেল শেষে সন্ধ্যা গনিয়ে
বেলা শেষের পথে।
আজ সারা শরীর জুড়ে লেপ্টে আছে
মেহেদীর মত লালছে রক্ত।
এই চিহ্ন প্রিয় বর্ণমালার।
এই চিহ্ন মিশে আছে
মাতৃ ভাষার চরনে চরনে
নিজস্ব উচ্চারনে
আর একান্ত আবেগে।

ভেঙে ভেঙ্গে সব ব্যাখা দিচ্ছি না।

অন্য হাতের............।
তালুর মাঝখানে বন্দি,
ফালগুণের প্রথম প্রহরের মেহেদী রাঙ্গা লালছে রং।
প্রিয়ার দেয়া এ চিহ্ন

আজ সারা শরীর জুড়ে লেপ্টে আছে
মেহেদীর মত লালছে রক্ত।
এই চিহ্ন প্রিয় বর্ণমালার।

আশা করি এই দুটো কথা পুরো আবেদন প্রকাশ করছে।
প্রিয়ার চিহ্ন ( মেহেদির)
প্রিয় রংটি মেহেদির বিনিময় করে রক্ত দিয়ে।

পি্রয়ার চিহ্ন মেহেদির রং ।
বর্নমালাগুলো চিহ্ন বুকের রক্ত
এখানে বিনিময় দেখানো হল , রক্তের বিনিময়ে মেহেদি পাতার রং।
যে রং সারা দেহে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×