somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রিয় সত্য

০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্য নাকি সুন্দর।
সত্য নাকি আলোর অপর পিঠ ।
সত্য সুন্দর , আলো ঝিকিমিকি শুভ্র সাদা বরফ রূপি হলেও সবসময় তা সুন্দরের বার্তা নিয়ে আমাদের জীবনে আসেনা। মাঝেমাঝে বড় নোংরা হয়ে সে আমাদের জীবনের চলার পথে বাধা হয়ে দাড়ায় । তবে সত্যগুলো সবসময় যে নোংরা হতে হবে তা নয়। আমরা যারা মানুষ বলে নিজেদেরকে জাহির করি, দেখা যায় প্রতিনিয়ত এমন কিছু নোংরা সত্যকে হৃদয়ের মধ্যে পুষে নিয়ে জীবন কাটিয়ে দেই । যা আলোর মাঝে এলে আমাদের চারপাশটা বড় নোংরা করে দেবে। এই ভয়েই হয়তবা নোংরাগুলোকে বুকের মধ্যে আমরা পুষে রাখি। দেখতে দেখতে হৃদয়ের মধ্যে আবর্জনার একটা স্তূপ জমে ওঠে।

যে হৃদয়ে ভালোবাসা ধারণ করা উচিত সেখানেই আমরা পচা গলা আবর্জনা জমা করতে থাকি দিনের পর দিন। এ এক অদ্ভুত সমঝোতা ।
সমঝোতা করতে করতে আমরা হাপিয়ে উঠি। তবুও থামিনা।

নিজের সাথে নিজে কতক্ষণ থাকি ?
কতক্ষণ একান্তে নিজেকে নিয়ে ভাবি?
ভাবতে যে আমরা ভয় পাই। ভাবনা আর বিবেকের হাত থেকে রেহাই পেতে আমরা সবসময় তটস্থ হয়ে থাকি। উল্টা পাল্টা কাজে বাস্ত হয়ে পড়ি। বিনোদনের নামে আমরা ভাবনা আর বিবেকের বোঝাপড়া থেকে নিজেকে ফাঁকি দিয়ে চলি। ফাঁকি দিতে চাই। নিজেরাই নিজেদেরকে ফাঁকিতে ফেলি । এ যেন সেই হাইড এন্ড সিক খেলার মতো।

সমুদ্র তটে জলের খুব কাছেই প্রিয়জনের নাম লিখি। যদিও জানি এক্ষুনি একঝলক ঢেউ এসে সব মুছে দিয়ে যাবে। কপট কষ্ট নিয়ে মুছে যাওয়া নামটির দিকে তাকিয়ে থাকি আর কখনো মনেমনে কখনো মুখে মুখে ঢেউটাকে অভিশাপ দিতে থাকি।
যদিও অবচেতন মনে ঢেউটা এসে সব ধুয়ে মুছে দিয়ে যাক এটাই চাইছিলাম।।
যদিও শুরুতেই জানা ছিল এমনটি হবে ।
তারপরও আভিনয় করে যাই নিজের সাথে। তারপরও নিজেকে নিজে ভুলিয়ে রাখি অপ্রয়োজনীয় কাজে। এ এক অদ্ভুত খেলা । এ এক অদ্ভুত বোঝাপড়া নিজের সঙ্গে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×