somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ বাজার পত্রিকার প্রকাশিত রিপোর্ট উত্তেজিত বাংলাদেশ আইসিসির কাছে এখনই তীব্র অভিযোগ জানাতে চায়

২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তপ্ত এমসিজি। বাংলাদেশ
সমর্থকদের প্ল্যাকার্ড বলছে,
ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।
আর কোনও ভারত-
বাংলাদেশ ম্যাচ ঘিরে
এত তিক্ততা তৈরি হয়নি
যা ঘটল বৃহস্পতিবারের
বিশ্বকাপ কোয়ার্টার
ফাইনাল ঘিরে। আট বছর
আগে বাংলাদেশের
কাছে হেরেই ভারত
কার্যত বিশ্বকাপ থেকে
বিদায় নেয়। তখন কোনও
সমস্যা হয়নি। এর পরেও যখন
বিশ্বকাপে মীরপুর
স্টেডিয়ামে ভারত
হারিয়ে দিয়ে গিয়েছে
বাংলাদেশকে, ম্যাচ
ঘিরে কোনও রেশ তৈরি
হয়নি। এ বার কিন্তু হল।
বাংলাদেশ টিম ম্যাচ
পরিচালনা নিয়ে ফেটে
পড়েছে। সাংবাদিক
সম্মেলনে মাশরফি মর্তুজা
মাথা ঝাঁকিয়ে বলে
গেলেন, “ওই রোহিতের
আউটের ব্যাপারটা কী
হয়েছে সবাই দেখেছেন।
আমি এখানে বসে বলতে
পারব না, বলা সম্ভব নয়
বলে। তবে ৪০ ওভারের
আগে একটা উইকেট পেলে
খেলাটা অনেক
সুবিধেজনক দিকে যেতে
পারত।”
বাংলাদেশের ক্ষোভ
আম্পায়ার আলিম দার
এবং তৃতীয় আম্পায়ারের
সিদ্ধান্ত নিয়েও। তারা
এমনও মনে করে যে, হোস্ট
ব্রডকাস্টার ইচ্ছাকৃত
ভাবে মাহমুদউল্লাহর
আউটের আসল রিপ্লেটা
দেখায়নি। এমনকী
বাংলাদেশ টিম
ম্যানেজমেন্ট নাকি এমনও
বলেছে যে রায়নার
এলবিডব্লিউটাও আউট
ছিল। বলের যে সামান্য
আধ মিলিমিটার অংশ
লেগ স্টাম্পের বাইরে
পড়েছিল তাকে গ্রাহ্য
করতে গেলেন কেন থার্ড
আম্পায়ার?
মোটামুটি ভাবে তিনটে
আউটের সিদ্ধান্ত নিয়ে
অসন্তোষ। বাংলাদেশ
টিমের মিডিয়া
ম্যানেজার রাবিদ ইমাম
রাতে এবিপিকে
জানালেন, হ্যাঁ তাঁরা
অভিযোগ করছেন
আইসিসির কাছে। খুব দ্রুত
বাংলাদেশের
আনুষ্ঠানিক প্রতিবাদ
পাঠিয়ে দেওয়া হবে।
তবে বয়ানটা রাবিদ
বলতে পারেননি।
শোনা গেল আইসিসি
প্রেসিডেন্ট
বাংলাদেশের মুস্তাফা
কামাল এ দিন মাঠে
থাকার সময় তাঁর কাছেও
ক্ষোভ প্রকাশ করেন
কর্তারা। কামালও নাকি
তখন বলেন, “আমার তো সব
কিছু দেখে অবাক
লাগছে।” প্রশ্ন হল,
বিশ্বকাপের ফর্ম্যাট
অনুযায়ী অভিযোগ বৈধ
হলেও আবার রিপ্লের
কোনও ব্যাপার নেই। কিন্তু
সেটা যদি না-ই যায়, তা
হলে আর অভিযোগ করবে
কেন?
বাংলাদেশ কর্তারা চান
তারা যে পক্ষপাতিত্বের
নোংরা শিকার হয়েছেন
এটা জনমানসে যথাসম্ভব
প্রচার করতে। ভারতীয়
ক্রিকেটারদের সঙ্গেও
অন্য বারের মতো মাঠে
সখ্যত্ব দেখাতে দেখা
যায়নি
বাংলাদেশিদের। বরং
কোহলিকে আউট করার পর
যে ভাবে রুবেল হোসেন
দাঁতমুখ খিঁচিয়ে তাঁকে
প্যাভিলিয়নের রাস্তা
দেখালেন, সেটা ভারত-
বাংলাদেশ ম্যাচে কখনও
হয়নি!
আইসিসির কাছে
বাংলাদেশ প্রতিবাদ
জানানো মানে ভারতীয়
ক্রিকেটাররা এ বার
পাল্টা চটবেন। ভবিষ্যতে
ভারত-বাংলাদেশ দেখা
হলে উত্তেজনা বেড়ে
থাকবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×