আমরা যাতে কিছুতেই সৎ থাকতে না পারি, তার জন্য দুর্ন ীতির সিস্টেমাইজেশন এর কাজটা বেশ ভালোভাবেই হয়েছে। বিলের উপর স্পষ্টই লেখা, " ডিজিটাল টেলিফোনে কল রোধ ব্যবস্থা থাকায় অতিরিক্ত বিলের অভিযোগ নেওয়া হবে না"। আহা ! যেন, ডিজিটাল ফোনে ভাইজান ইঞ্জিনিয়াররা কোন 2 নম্বরী করেন না! মানে কুরআনের মত, ডিজিটাল বিল গুলোকে স্বয়ং আল্লাহ নিষ্পাপ রাখবেন বলে আয়াত টায়াত আছে বোধ হয় কোথাও!!!
আমি নিজেকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি না। কিন্তু আব্বুর যে চেহারা দেখে এসেছি। আই হ্যাভ টু টেক কেয়ার অফ দিস , নাও! মাথায় খুন চেপে আছে। আজকে কাউকে মাফ করবো না।
.........................................................................................
অতীত ইতিহাস ভুলে গিয়ে বুকে পাছায় বিভিন্ন ধরনের মিলন, রতি দেখতে দেখতে আমার চোখ ক্লান্ত। টি.ভি. দেখা , পেপার পড়া বন্ধ করে দিয়েছি। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করছি কদিন থেকে। একটাও সংবাদ না জেনেও আমি আসলে জানি অনেকটাই। আমার অনুভব দিনকে দিন খালি তীব্রই হচ্ছে।
....................................................................................
রাজনীতিতে নাকি শেষ কথা নেই। "রাজাকার" , নব্য রাজাকার, খুবলে খাওয়া দেশ মাতৃকার শরীর, সব ভুলে যেয়ে মানবতা -আবাদী হতে হবে। গুড, গুড। শুনে মনে হলো কেউ বলছে, "খাম অন বিচ, লেটস মেক লাভ"। তারপর আমাদের আবাদ থেকে বেজন্মার জাত হিটলারী বিশুদ্ধ সবল বাঙালী বানাবে। ওহ নো! ইমার্জিং টাইগার........মাগার আমি এইটা বুঝলাম না........বায়োলজি পড়েও..........মানব আর শুয়োরের মিলনে টাইগার জন্মাবে কি ভাবে? আজিব!!
..............................................................................
সব ভুলে গিয়ে মানবতাবাদী , দেশপ্রেমিক হওয়ার একটা চেষ্টা চালালাম। সামনের মেয়েটা , যে মাত্র 4 বছর বয়সে নৃশং স ধর্ষনের শিকার, তাকেই বললাম,
ঃ সব ভুলে যাও। লোকটা আসলে ঠিক বুঝতে পারেনি যে সে কি করছে। সে ভেবেছিল শিশু ধর্ষনের মধ্যেই তোমার মঙ্গল লুকানো। মানে , এই যে তুমি এত ছোট্ট বয়সেই পেয়ে গেলে আদর, ভালবাসা আর মিলনের স্বাদ.........তোমার অফুরান সম্ভাবনার দুয়ার একটু আগেই খুলে দেওয়ার জন্যই তো!!! বয়সে ছোট হলেও , তোমাকে একজন পরিপূর্ণ নারীর সম্মান সে দেওয়ার চেষ্টা করছিল আসলে............প্লিজ তুমি ভুল বুঝো না। শাস্তি দেওয়া নিয়ে খেপো না। নিজের শান্তির জন্য , উন্নতির জন্য , রতিসুখের জন্য ভুলে যাও। উন্নয়ন বলে কথা , টাইগারের স্বার্থে ভুলে যাও।
এহ! বড় বেয়াদব মেয়ে। একেবারে মুখের মধ্যে হেগে দিয়ে গেল?!!!!! ছিঃ !!!! মানবতা, ভদ্রতা, আইনের শাসন, জলপাই ডিসিপ্লিন কিচ্ছু বোঝে না!
....................................................................................
নতুন যারা মুখোশ পরে খুবলে খায় আমার মাকে। তাদের চেহারা গুলো এত গোলমেলে। কালো আর সাদা কই ? সব দেখি ছাই রঙা।
আর বার উন্নয়নের হাটে জিহবা বেচে এসেছি! তা'পর একে একে গিয়েছে হাত, পা, পেট , পিঠ ,চোখ...এমনকি উরুও। এবার ওদের চোখ পড়েছিলো আমার জরায়ুতে । ওটাও গেল বুঝি।
কেউ প্রশ্ন করলে তাই আজকাল আর ভাবা লাগে না।
ঃ কেমন আছেন?
ঃ একদম বাজার দর!!!!
.......................................................................
বেহুলা -লখিন্দরের শোবার ঘরের পাশেই থাকি। খন্ডিত , নপুংশক দেশপ্রেমিকরা দেয়ালের ইট দেখেই লাফালাফি। বিভৎস , মুক্তিযোদ্ধার রক্তমাখা পাথুরে দেয়ালটা , খুব কাছে থাকি বলেই হয়ত , পুরোটাই টের পাই। চোখ তো খুবলে নিয়েছে শ্বাপদের নখর। হাত, পা কেড়ে নিয়েছে জীবন নামের সিদ্ধান্তহীন প্রপোঞ্চ। শুধু কানটাই উৎসুক জেগে থাকে। আমার দেশ মাকে ওরা প্রতিরাতে ন গ্ন করে। নীল ছবি বানিয়ে বার বার দেখায় উন্নয়নের সামিটে। ( তের কোটি ডলারে গুরুনিতম্বী দারিদ্রের কটি জড়িয়ে নাচা যায় বুঝি ?) ঝগড়া করে ঠিক করে কে কত দেবে খুবলানোর দাম। যুগপৎ কন্ঠ শুনি। খদ্দের আর লালায়িত পিম্প-এর তেলতেলা শীৎকার পিছলে আসে বাইরে। কেমন করে আসে ? কোথাও একটা ফুটো আছে।
আমি নিশ্চিত জানি। কোথাও একটা ফুটো আছে। ঐ ক্ষমতার বলয় আমি বাইরে থেকে ভাঙতে পারবো না। আমার 235 বছরের দাসত্ব। কিন্তু ভেতরে ঢুকতে পারলেই কেল্লা ফতে!!!
আমি ফুটো খুঁজছি। আমি সাপ হবো। তোরা যতবার চিনবি , আমি খোলস বদলে আবার আসবো। ঢুকে পড়বো তোদের এত সুখের বাসরে।
ও মা ! একটু ধৈর্য্য ধরো! আমি সাপ হবো। আমি সূঁচ হবো। তারপর ফাল। ফিদেলের ফাল। একটা ক্যাস্ট্রেশনের উৎসব বড় দরকার তোমার!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



