[কবিতাটা যখন লিখি তখন বয়স মোটে 14 বছর। জি, আমারও আশ্চর্য লাগে, কেন জীবনের প্রথম কবিতাটা গতানুগতিক প্রেমের কবিতা হলো না!!!! তবু, এটা ভালবাসার কবিতা.......মানুষের প্রতি ভালবাসা। প্রেম হয়তো কোনদিনই ঠিক সময়মত মূল্যায়ন বা মনযোগ পায়নি আমার কাছে, তাই আজও সে অধরাই রয়ে গেল !!! অভিমানী, তীব্র অভিমানী, আমার মতই!!]
" ইদানিং আমরা"
ইদানিং আমরা নারী হয়েছি।
নারী স্বাধীনতা, নারী মুক্তি-
নব্য স্বপ্নের কথকতা!
আন্দোলন আনবে ছিনে সুখের বারতা!
কিন্তু মনুষ্যত্ব?!
নারী! নারী ! চিৎকারে মানবতা পড়ে ঢাকা।
শুধু অভিমত, আক্রমন , নতুন তত্ত্ব।
নারীত্ব আজ অশ্ল ীল
নারীত্ব আজ নগ্নতার উৎসব।
শরীর মন্দির চূড়ায় আমি সাজাই পূজার ফুল।
আমার পূজারীর লোভী চোখে শুধুই প্রসাদের কামনা!
সত্য ও সুন্দরের ভাবনা নেই চেতনায় কারো-
এমনি সমস্যা হাজারো-
কে চায় ডেকে আনতে নতুন ঝড়?
আন্দোলনে মুখ থুবড়ে থাকে কিছু ফাঁকা বুলি;
ওদিকে রাসভোগী পুরুষের তাড়া খেয়ে
পথে নামে ম্যাডাম রিনা, টিনা, ফুলি!!
হায় নারী!
পুরুষের সাথে যুদ্ধটা বুঝি চিরকালের।
তাই কি?
মাঝে মাঝেই চিন্তারা বড় গোল করে
চিত্রকরের মতোই ফর্ম ভাঙে-
নতুন নতুন রুপ ধরে।
অস্থির চিত্ত-
সুখের সাথে সুখ নিদ্্রাও ছিনতাই!
মনের আয়নায় চেয়ে ভাবি!
সব আবছা, দুর্বোধ্য।
আমি কি নারী?
আমি কি মানুষ?
[ নারী না নারীবাদ? মানুষ না মানবতা?]
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


