somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ- কি আমরা করতে পারি ? -2

১৫ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক এখনি কিছু করার নেই আমাদের । কিছুই তেমন বদলাতে পারবো না।

বাংলাদেশকে চেটেপুটে ভোগ করা নিয়ে "দেশীয় মীরজাফরদের সাহায্যে বিদেশী" যে গভীর ষড়যন্ত্র চলছে , তার চূড়ান্ত প্রতিফলন ঘটবে , বা প্রকাশ পাবে আরও ১০ থেকে ২০ বছরের মধ্যে। বাংলাদেশ "বধিবে যারা" , এই বাচচা মীরজাফরদের গোকুলে নিশ্চিন্তে "বাড়তে" দেওয়ার জন্য আগামী অন্তত ১০ বছর যে কোন মূল্যে নির্বাচন রিগিং হবেই, কারন গণমুখী কোন সরকার বসে গেলে আবার "বেড়ে ওঠা" পিছিয়ে পড়বে।

আমাদের প্রাকৃতিক সম্পদ বিনামূল্যে তুলে নিতে হলে একটা তাবেদার সরকার আর সাথে মূর্খ , নির্লিপ্ত , অসচেতন এবং কোন রকমে ঋণের উপর ধুকে ধুকে বেঁচে থাকা জনগন + ধ্বংস্প্রাপ্ত অর্থনীতি লাগবে । এইটা তৈরীর কাজ চলছে বিগত অনেক বছর ধরে। চলবে আরো ১-২ দশক । যতক্ষন না সম্পূর্ণ " নিয়ন্ত্রিত পরিবেশ " পাওয়া যাচ্ছে ।

আমরা অর্থে , ক্ষমতায় এখনি প্রক্রিয়াটাকে রুখতে পারবো না । আমাদের বাংলাদেশ নিয়ে শ্যাম চাচার "থিংক ট্যাংকের " পরিকল্পনা , পুরা "ঘটনা জানে এবং বোঝে" , এই ধরনের লোক সংখ্যাও কম। আমরা যারা জানি এবং বুঝি , তারা একটা কাজই এখন করতে পারি । আর সেটা হলো , সবাইকে জানানো। কি ঘটছে। কেন ঘটছে। কি ভাবে পরবর্তী ঘটনা গুলো এক এক করে ঘটতে থাকবে। তাহলে অন্তত , আজকে থেকে ১০ বা ২০ বছর পরে আমরা তখনকার একটা প্রজন্ম পাবো যারা আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে এগিয়ে আসতে পারবে।

লেখা। প্রচুর লেখা। অনেক অনেক লেখা আর আলোচনার মাধ্যমে সত্যটাকে জানানো, বুঝানো। এটাই কাজ আসলে। এটাই এখন মুক্তিযুদ্ধ ।একটা নতুন প্রজন্মকে তৈরী করা , তৈরী রাখা , আর একটা ৭১ এর জন্য। কারন , এই ভয়াবহ শোষন প্রক্রিয়াটাকে রুখে দেওয়ার জন্য দেশের ৭০-৮০% লোকের ঐক্য প্রয়োজন, না হলে কোন মতেই সম্ভব না।

এখন কথা হলো, সামহোয়ার ইন ব্লগের সদস্যরা এই কাজটাই করতে পারি এখন প্রিয় মাতৃভূমির ভবিষ্যত রক্ষার জন্য। এখানে আমাদের সকলের অংশগ্রহন একান্ত কাম্য। আমরা অনেকেই যা বুঝি বা যে ভাবে লিখতে পারি, ব্লগ আমাদের যতটুকু স্বাধীনতা দেয়, সেটা আর কোন গন মাধ্যমে আমি দেখিনি। আমাদেরকে লিখতে হবে। দায়িত্ব নিয়ে লিখতে হবে। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে হবে। এবং সকলের পড়ার জন্য দেশে -বিদেশে বাংগালীদের জন্য ছড়িয়ে দিতে হবে। আলোচনা এবং ভাল ভাল লেখা গুলো সংরক্ষন করতে হবে। সময় নেই, দেশকে বাঁচানোর জন্য হাতে একেবারেই সময় নেই।

বাংলাদেশের এই দুর্যোগের দিনে আপনাদের এই টুকু শ্রম, সময় এবং আত্মত্যাগ কি আশা করতে পারি ?

ইমন
ঢাকা
১৬/১১/২০০৬
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৩
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×