আমি থাকি চামচিকা পাখনায়
আবেগের চুলা যত দমে নিভে রাখি
ঢাকা তো থাকে না দেখি ঢাকনায় !
ছেলেটাও যাই বলে , ঘুম ঘুম বসে
হুম হুম নাড়া ফেলে কয়লায়
অঙ্গার ঝংকার , স্বপ্নেরা খসে
ঘটনা ভিন্ন ছিলো পয়লায় !
ধুত্তুরি , শোনো , বাসা বদলেছে কালই
ড্রয়িং রুম ভরে গেছে , নয়া সব -
পর্দায় বদলায় , বাকি আছে খালি
বায়োডাটা বেছে, করা উৎসব !
এত সব পাগলামি , বাদ দিয়ে রাখো
আমি আর নই কারো , বুঝছো?
আমি শুধু আমারি , যত তুমি ডাকো -
নেই আমি, তার পর ও খুঁজছো?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



