তুমি কি ঘুম থেকে উঠেছো?
ধুত! কি বলি!
তোমার ঘরে কেউ ঘুমায় কি না , তাই জানি না।
তাও ওঠো ।
ওঠো না! আযান হয়ে গেল!
---------------------------
তুমি কবে ফিরবে?
রাগ কোরো না , জান! তুমি তো জানোই , এই প্রশ্নটা আমি রোজ করবোই একবার !
তোমার উপদেশ , যুক্তি , পরামর্শ কিছুই কাজে লাগবে না। শুনুক গে লোকে। বদনামের ভয় আর করি না!!!
--------------------------------------
প্রতিদিন ভোর বেলায় সূর্যবালক যখন তোমার মুখের উপর ওড়ায় আলোর প্রজাপতি, আমার ইচ্ছে করে তোমার চুল গুলো একটু নেড়ে দেই। ঘুমিয়ে পড়লে মানুষকে সবচেয়ে সুন্দর লাগে, না?
আর কিছু থাক না থাক , চুল গুলো নিশ্চয়ই আমি যেমন দেখেছিলাম , তেমনই আছে ?
-------------------------------------
সেদিন তোমার কেয়ার টেকারকে বললাম, তোমার শোবার ঘরটা একটু দেখাতে। সে ব্যাটা তো মহাখাপ্পা! এটা সেটা প্রশ্ন করে অস্থির! যতই তারে বুঝাই , আমি তোমার বিয়ে করা বউ নই ঠিক , কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার মতো করে তোমার মা ছাড়া আর কেউ তোমাকে এত ভালোবাসেনি !
হায় রে !
শ্যামের প্রতি রাধিকা যত ভাবে গান গাইতো সেই ভাবে অনুরোধ গেয়েও লাভ হলো না। অবিবাহিত মেয়েলোক বলেই হয়তো একজন সম্মানিত পুরুষের শোবার ঘর পর্যন্ত যাওয়ার অনুমতি মিললো না!
--------------------------------------------
সব মিথ্যা যুগেই নাকি আল্লাহ এক এক জন নবী রাসূল পাঠিয়ে থাকেন । জানো? বাংলাদেশে না এখন আইয়ামে জাহেলিয়াত চলছে । আল্লাহ কি বাংলাদেশে কোন নবী পাঠাবেন ? সেই রকম কোন নিশ্চয়তা যদি জামাত দিতে পারতো ! আমি শিবির হয়ে যেতাম - হা হা হা হা হা হা হা হা
--------------------------------------------
আমি বলতাম সেই সত্য যুগের বানীবাহী নবীকে ,
এই জুলুমের যুগে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে ভয়ানক সন্দেহ আছে জানিয়ে বলতাম,
"আপনি না নবী? তাহলে নিশ্চয়ই আপনার অলৌকিক সব ক্ষমতা আছে , দেখান তো । এই মানুষটাকে ঘুম থেকে উঠিয়ে দেখান।
হা হা হা হা হা !
বুঝলে না! এটাই তো আমার সূক্ষ কারচুপি!
গোলেমালে একবার তোমাকে আলিঙ্গনের ভিতর আটকাতে পারলেই হলো! ঝপাং করে ১০টা চুমু দিয়ে বলতাম ,
"এই যে বলো , আমাকে দূরে রেখে ভীষন ভালো আছো, তুমি তো দেখি আমার মতই মিথ্যেবাদী "
তারপর গান , কানে কানে, গুনগুনিয়ে -
"মুঝসে বিছাড়কে খুশ র
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






