নিরবে অধরাস্তে যাওয়াই ভালো ।
কি দরকার ভরে আকুল কান্নার খলুই
ধরে রাখা প্রাণের খেয়ার পঁচা গলুই
যখন জানোই উত্তর -
আস্ত নেই একটিও পাঁজর, বুকের ভিতর !
চলে গেলে
চোখ নামিয়ে ফিরে যাওয়াই ভালো।
কি প্রয়োজন ক্ষত বিক্ষত রক্তাক্ত দৃষ্টির !
মামুলি হয়ে যাওয়া অলীক স্বপ্ন বৃষ্টির !
যখন নিঃশেষিত কারন।
ভালোবাসায় অধর্ষিতা নেই একটিও নিউরন।
চলে গেলে
চিঠি না লিখেই যাওয়া ভালো।
কি লাভ সাজিয়ে উথাল পাথাল কষ্ট কাব্য?
কে কবে দেখেছে হতে একটিও নদী নাব্য?
যখন প্রেম উৎপাত
ভরসা যোগ্য নেই আর একটিও পুরুষ হাত!
২/০২/২০০৭
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


