প্রাণের গভীরে লুকানো ছিলো কিছু
ছুটেছিলাম সোনালী ডানার পিছু !
মাঝে , মেঘের সাথে হলো ছাড়াছাড়ি!
দেখি, সুরুয নে'ছে আমার সাথে আড়ি!
----------------------------
আমার বাড়ি ছিলো সোজন বাদিয়ার ঘাট
সুয্যি যেত পাটে সেথা ঝিলে
আমার সাথে খেলতো রে পানকৌড়ি
বুকের কাছে শাপলা শালুক নিলে
গেল বছর খুব বানে ভাসলো পাড়া
ভিটে মাটি গেল আমার জলে
একটা কালো শরীর আর ভাসলো না
মাটির উপর তলিয়ে গেলাম চলে!
-----------------------------
আমার কাছে ভালোবাসাই ছিলো
আমি ছিলাম স্বপ্ন কারো বুকে
এই যাযাবর জীবন আমায় দিলো
আমার আমি যায় কয়ে নিন্দুকে!
------------------------
আমার সাথে জ্যোৎস্না দেখবে চলো
শর্ত শুধু সারাটি রাত জেগে
গাইবো আমি , শুনবে তুমি বলো
রাখবে ধরে আদর আদর রেগে!
------------------------
আমার নাকে নোলক দিলে যদি
নুপুর পায়ে চলতে লাজে মরি
ঝুন ঝুনিয়ে দেয় পাড়াময় বলে
আমি তোমায় ভীষন মনে করি!
---------------------------
কেমন আমায় দেখছো নিলাজ চোখে
আমি বলো কেমন করে চাহি?
শরম আমার পরম শিকল বুকে
মুখটি ফুটে চাইতে নারি
বেশ তো তুমি কাব্যে আমায় ডাকো
নাব্য হলে স্বপ্ন নদী বাহি
আমায় তুমি ফিরতে বলো নাকো
নিজের করো , সমন জারি
---------------------------
অনেকটা পথ হেঁটেছি এই আমি
একলা রাতের সংগী ছিলো কষ্ট
এবার তবে আলিংগনে স্বামী
দহনে দাও মুক্তি , দাও নষ্ট
রাতের শেষে ভোর এলে কি ক্ষতি?
প্রণয় আমি তোমায় দেবো উপচে
তোমার বুকে ছুটন্ত নেই যতি
এই বাসনায় ডুবছে, এ মন ডুবছে!
১৮ই ফেব্রুয়ারী ২০০৭
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


