somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসিয়াল পর্ব 1

২৮ শে মার্চ, ২০০৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়নার সামনে নিজের নগ্ন শরীরটা আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সুমনা । সামান্য ভারি হয়েছে তবে তেমন ভয়ংকর কিছু না। মা অবশ্য এটা নিয়েই চেঁচায় । সুমনা ভেজা শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিরীক্ষা করতেই থাকে । কি যেন নিয়মটা ! ডান হাত উপরে তুলে বাম হাত দিয়ে প্রথমে স্পর্শ , তারপর চাপ ......... তিরিশের উপরে বয়স হলেই স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় । দুইজন খালা ক্যানসারে মারা যাওয়ার পর সুমনার ভয় ঢুকেছে মনে।

"নিজের প্রতি অব হেলারও একটা লিমিট আছে , সুমু ।"

মায়ের কুঞ্চিত ভ্রু আর কুকিল চিৎকারে সুমনা প্রমাদ গোনে । আল্লাহ ! আবার কি করলাম!!

" একি অবস্থা? মা কালি ও তোকে দেখলে ভয় পাবে !

মায়ের সামনে একটু মিন মিন করে সুমনা ।

"ফিলডে গেলে অমন একটু হয় মা "।

নাস্তাটাও কি খেতে দেবে না মা! শাড়ির আঁচল গুছাতে গুছাতে সুমনা এক কামড় খেয়েই ছুট লাগায় ।

এই এক জ্বালা ! শাড়ি পরতে খুবই ভালোবাসে সুমনা । বিশ্ববিদ্যালয়ের দিন গুলোতে এমন কি মিছিলেও সুমুর শাড়ি পরে যেতে ইচ্ছে হতো । কিন্তু রাজনীতি তখন বাহুল্য বর্জিত নারীর আদর্শ টাদর্শ নিয়ে বেশ একটা বিপ্লবী ভাবের উপর ছিলো । কেমন করে জানি একটা স্টাইল হয়ে গেলো । বনে বাদাড়ে ঘুরে বেড়াবে , গ্রামে যেতে হবে । মেক আপ বিহীন । এবং জিনসের উপর ফতুয়া আর তাঁতের ওড়না। এই চেহারার বাইরে শাড়ি, চুড়ি পরা , টিপ লাগানো নারীরা ঠিক বিপ্লবের উপযোগী নয় । দেখতে ভালো মিছিলের পুরোভাগে । কিন্তু সিরিয়াসলি কেউ নেবে না। সুমনার সান্তনা ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ফতুয়া বাদ দিয়ে এই সব দিন গুলো সুমনা প্রান ভরে সাজতো ।

চিরকাল মারদাঙ্গা , গেছো টাইপ মেয়ে । বাবা খাঁটি সমাজতান্ত্রিক । ফলে কন্যাকে কমরেড বলে ডাকতেন আর মা ভীষন বিদূষী আটপৌরে মহিলা। সুমনার " অনেক সাজা" মানে তাই চোখ ভরে কাজল , ঠোঁটে লিপস্টিক আর বড় জোর কানে ঝুমকো গয়না। কপাল ভালো হলে পিঠ ডোবানো এক ঢাল চুল গুলোকে এলো খোঁপায় শৃঙ্খলিত করে দু'গাছি ফুলের মালা ।
আজকে রাস্তায় আঁতি পাতি করে খুঁজেও ফুল বিক্রেতা পাওয়া গেলো না। অবশ্য এরা বেশির ভাগই সন্ধ্যায় বের হয় । সুমনা পড়ি কি মরি করে অফিসে পৌঁছায় ।

[চলবে]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×