আগুন ও ঝরে যায় বুকের উপর
ঝরে যায় রাতের আঁধার
এক এক ফোটা আকাশের নীল
অতীতের কপোল জুড়ে ঘামের ফোটা
অথবা বৃষ্টির আঁচল ফোটায় ধরে
তোমার ঠোঁটে ক্যানভাস করে
ফোটা রঙে আঁকা ঐ ছবি ক'টা !
দেখো , ফোটায় ফোটায় ফিরে আসে সন
যেখানে বাঁক নেয় মন হঠাৎ অস্থির
অনন্ত থাকে নিরব, মূক ও বধির
তেমন ফোটায় পুড়ে গলে যাই সারাক্ষন !
মহাকালের কাছে একটা জীবন
সেও তো একটা ফোটা মাত্র !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



