somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় গালি !

১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে গালি বিরোধী হিসেবে আমার অবস্থান অনেক আগেই স্পষ্ট করেছি । গল্পের প্রয়োজনে গালি আসে , গালি যায় । কখনো উন্মত্ত ক্রোধকে ধারন করে বুক ফেড়ে বেরিয়ে আসে গালি । কখনো মুক্তিযুদ্ধকে অপমানিত হতে দেখলে , জিহবা [ এখানে কি বোর্ড ] টাটায় - সংবরন সম্ভব হয় না । গালির প্রয়োজনকে অস্বীকার করি কি করে ?

গালি দেওয়া পছন্দ করি না। কখনো করবোও না। এইটা নিশ্চিত । কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে গালি দিতে অবশ্যই বাধে । বাধে রুচিতে । বাধে সংস্কারে । হয়ত সীমাবদ্ধতা ভাবেন কেউ কেউ । আমার চিন্তায় গালি "একটি দুর্বল অস্ত্র"। বাবা বলতেন , যে আসলেই শক্তিমান , সে কোন কথাই বলে না। তার নিরবতার শক্তি অনেক বেশি , ক্রোধোন্মত্ত চিৎকারের চেয়ে ! তার প্রমান ও পেয়েছি । স্কুলে পুরো ক্লাসকে পিন ড্রপ সাইলেন্সে আনতে আমার এক জোড়া চোখই যথেষ্ট ছিলো । ওরা জানতো , ক্ষমতা আমার হাতে । ক্লাস ক্যাপ্টেন ছিলাম যে!

স্কুল জীবনে ক্লাস টু থেকে ক্লাস ক্যাপ্টেন । পড়েছি ঢাকা শহরে ডিসিপ্লিনের জন্য বিখ্যাত এক স্কুলে । সর্বত্র ডিসিপ্লিন মেনে চলার একটা সুন্দর অভ্যাস ছিলো তখন । আর ক্যাপ্টেন হিসেবে আমি সর্বত্র ছিলাম " তীক্ষন নজরদারি" এর ভিতর । আমাদের, মানে ক্লাস ক্যাপ্টেনদের, আবার " আদর্শ " হওয়া ফরয ছিল । কিন্তু , ক্রোধ যে বাঁধ মানে না !

তখন ভীষন খারাপ গালি ছিলো "হারামজাদা" । আমার বন্ধু মহলে এই কথা উচচারনের কথা কেউ চিন্তাও করতে পারতো না। মনে আছে , একবার "শালা" শব্দটা উচচারনের জন্য একজন ছাত্রকে বন্ধুর লিস্টি থেকে " চিরতরে পরিত্যজ্য " করে দেওয়ার কথা । এখন প্রচন্ড হাসি পায় । হায় রে ! আমার সুললিত ভাষার চরম অধঃপতন ঘটে মেডিকেল লাইফে । দুনিয়ার কোন গালিই আর শিখতে বাকি থাকে না । তবে বেশির ভাগই ইংরেজি ।

কিন্তু , স্কুলের কোমল নিষ্পাপ দিন গুলোতে , কিছু ভদ্র গালির প্রয়োজন হয়ে পড়ে । রাগটাও প্রকাশ করা দরকার । আবার অপমান ও করা যাবে না ।

ক্লাসের ক্রিয়েটিভ টিম আমার জিগিরি দোস্তরা । অতএব , চললো সুললিত গালির সন্ধান । হয় নতুন , নয়ত পুরাতনকে ভদ্রতার কাপড়ে ঢেকে ।

এই গুলো আমাদের প্রিয় গালি -
১। পা পা ঝা - পাজির পা ঝাড়া
২। ভোনাব্যান - ভোদাইয়ের নাতি ব্যাঙ এর নানা
৩ । ময়লা চাদর
৪। খালি কাগজের ঠোঙ্গা
৫। থ্যাতলানো কলার খোসা
৬। নর্দমার তেলেপোকা
৭। শয়তানের দাঁতের ময়লা
৮। ডিম
৯। আউলা বনের বাউলা পাগল
১০। বান্দর বনের কালো বকরী
১১। সিন্ধী গরু
১২। উলু বনের ভুলু কুকুর
১৩। বৃন্দাবনের ভ্যন্দা
১৪ । গোবরের ব্যবসায়ী
১৫ । মজিদ [ লালসালু]
১৬। কাজের ছেলে কাঞচন
১৭। স্ত্রী এনোফিলিস মশা


আর মনে পড়ছে না। স্কুলের দোস্ত গুলারে ফুনাই ! তারপর কমুনে!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৮
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×