somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রসুনের রসনা বিলাস !

২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক পিচচি কাল , সেই ন্যাদা বাচচা ধরনের সময় থেকে রসুনের সাথে আমার নাড়ির যোগ । মার পেট থেকে বের হওয়ার পরে সরিষার খাঁটি তেল , রসুন সহযোগে গরম করে আমার নাড়িতে দেওয়া হতো! ফলে , সুন সুন করে রসুনের প্রতি প্রেম বেড়েছে , নাদান থেকে দান বয়স পর্যন্ত ।

দান মানে দান খেলার বয়সে , মুখ ব্যাদান করে খকর খকর খকর খক , আমার নাম ____ হক - ছড়া কেটে আমার দান গুজরান হইতো। টন টনে মনে আছে , টন্সিলাইটিস নিয়ে দিনের পর দিন রসুন গরম করে আম্মু বলতো , বসুন! বুকে পিঠে ডলে দেই ! সেই থেকেই বুঝেছি , রসুন বুকে আলিঙ্গনের জিনিস ।

বুকের গোলাপ কিংবা মাংসের গন্ধ নয় , অ-বরুনিক আমি - নেহায়েত রসুনের গন্ধ নিয়েই মেডিকেলে ঢুকে জানলাম, রসুনের সাথে হৃদ্যতা থাকা আবশ্যক। প্রতি রাতে এক কোয়া রসুন স্নেহের আধিক্যে অক্কা পাওয়া হইতে আপনার হৃদকে রাখিবে সুশীল ও চিক্কন!

জীবনের লক্ষ্য বীক্ষন উত্তর এ আমার রসুন প্রেম বাড়িয়ে দিলো শত সহস্র গুণে। আমি পণ করিলাম , " এই রসুন রে নিবো আমি সেই রসুনের কাছে এ এ এ এ এ ।"

তখন আমেরিকা থেকে খালামনি বারে বারে ফোন করে আর জিগায় , এই তোমাদের জন্য কি পাঠাবো , বলো তো? কালের ফেরে , রসুনের গুনে , ঢাকায় সবই পাওয়া যায় । আদার ব্যাপারিও গার্লিকের খবর রাখে । তাই আমরা , বলি যা তোমার লাগে ভালো , তাই! খালামনি বোতল ভরে পাঠায় আমেরিকান রসুন থেতো , মতান্তরে , রসুনের ক্রিম। কয় দিন কুকুর গরম করে খাওয়া চললো বেশ!

থার্ড ইয়ারের পর ইয়ারদের নিয়ে গেলুম আমার দাদাবাড়ি যশোর । গ্রামের প্রকৃতি আর বিল - হাওড়ের সৌন্দর্য শত গুনে ম্যাগ্নিফায়েড হয়ে ধরা দিলো পেটে - যখন নিয়মিত টাটকা মাছ , মুরগী , শব্জির শিল্পিত , উত্তপ্ত রূপ রসনায় দিলো ঘাই । আমরা রসুনের নেশায় হাই!

দেখলাম, ফুফাত বোনটা মুরগী রান্নার ঠিক দশ মিনিট আগে ধরে ছুরি চালায় । তারপর কেটে ছেটে স্রেফ তেল আর কাটা শুকনা মরিচ দিয়ে কষায় অনেক্ষন । বেশ একটু হয়ে এলে পানি ঢেলে , চুপি চুপি , যে ঘরে দাদীর সিন্দুক থাকে , সেই ঘর থেকে কি যেন নিয়ে এসে ভরে দেয় তরকারিতে । তার মায়ায় , নেশায় আমরা এক প্লেট এর পরে আরো দুই প্লেট ভাত খেয়ে ভাবি , এবার তাহলে খাওয়া যাক। খিদেটা চাগিয়ে উঠেছে !

একদিন, কেউ ঘুম থেকে উঠার আগে , চুপি চুপি ঊঠে গেলাম দাদীর ঘরে । দাদী তখন, ফজরের নামাযের জন্য ওযু করতে বেরিয়েছেন । এর মাঝে টুক করে ঘরে ঢুকে আঁতি পাতি খুঁজি ! কি এই জিনিস? তরকারির মধ্যে ভেসে থাকে তারার ফুল হয়ে। ঠোঁটে লাগিয়ে একটা সুরুত করে টান! অমৃত অমৃত ! কিন্তু জিনিসটা কি?

কোথাও সেই গুপ্ত ধনের খোঁজ না পেয়ে শেষে হতাশ হয়ে আল্লাহকে ডাকার জন্য যেই মুখ তুলেছি আকাশে - দেখি! ছাদের খুব কাছে , সার সার মাচান বেঁধে রাখা আর তাতেই । হ্যাঁ হ্যাঁ , ঐ খানেই ! সেই মহার্ঘ্য সুলেমান'স মাইনের ডায়মন্ডকে হার মানিয়ে ঝুলছে !

আর কি?

রসুন!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×