জীবনের গল্প গুলো রঙিন পাখা পেলো
তারপর পুড়ে পুড়ে এক বুক ছাই নিয়ে
ফিরে যাই , একাই , জুয়ার টেবিলে ।
সব হারিয়ে এক বিবাগী , জুয়ার টেবিলে।
বার বার মৃত্যুকে কাছে টেনে নিতে গিয়ে আবার পিছু ফিরে দেখা । কতবার করা যায় একটা জীবনে ? অনেক বার!
জীবনটা জুয়া যে! সবটাই খেলা । কেউ মনে করে অন্যকে নিয়ে খেলাটাই মজা । কেউ ভাবে , উঁহু । বরং নিজেকে নিয়েই খেলি । "সাম পিপল জাস্ট টিজ ওয়ান এনাদার , দে লাভ টু সি, পেইন ইন দি আদার ওয়ান'স আইজ ।" কিন্তু আমি তো আনন্দ দেখতে ভালোবাসি । অন্যের চোখে হাসি দেখলে আমার প্রান আনন্দে নাচে। কি টানা টানা চোখ ! মেঘ নারীর পিঠ ভাসানো চুলের মত পাপড়ি ঘেরা এক চোখ ভরা রহস্য তার, অন্য চোখে মায়া ।
আহারে মায়া!
ঐ মায়ার নেশাতেই খেলো বিবাগী মন ।
ঐ মায়াতে জড়িয়ে যাই সারাক্ষন ।
মায়ার ভেলায় মায়ার খেলায় মরে না কে জন?
কোন আমিরে কিনবে তারে , এই অমূল্য ধন!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


