এত গুলো সেকেন্ড অপেক্ষা করাও কেন?
ভোরের শিশির ফোটা গুলো জমিয়ে ঝরাবো তোমার আস্তিনে
আমার চোখ থেকে ওদের তাড়ালে কেন ?
রোদের বিন্দু গুলো এনে তোমার কপালে ঘষে দেব ঠিক!
আমার বুকে দহনে গহনে দাগালে কেন?
ছাই ময়লা মেঘ গুলো বেঁধে দেবো গোলাপিটে গালে
বাদামী বিরহে আমায় ভেজালে কেন?
জানি, আমার জন্য রাত জেগে নয়নে নেমেছে কাল ঘুম
অথচ আমি নিয়ে বসে আছি এক জীবনের আঁধার নিজ্ঝুম
তোমার পিঠে নাক গুঁজে আজ খুব কাঁদবো
তোমার গলায় ঠোঁট ছোঁয়াবো , গন্ধ নেব
ঝর্না বালক, একটু সরে এসো না
চন্দ্ররেণুর মত আমিও তোমার পাশে শোবো!
_______________________
হীরে মোতি ম্যায় না চাঁহু
ম্যায় তো চাহুঁ সঙ্গম তেরা
ম্যায় তো তেরা সাঁইয়া
তু হ্যায় মেরি
সাঁইয়া
সাঁইয়া
তু যো ছুঁ লে পেয়ারসে , আরামসে মর যাঁউ
আযা চান্দা বাঁহোমে তুঝমে গুম হো যাঁউ ম্যায়
তেরে নাম মে খোঁ যাঁউ
_______________________
সাঁইয়া
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


