যে আঘাতে বুক আজ শূন্য কাঙাল
আপনের হাতে শুরু যত হাহাকার; তবে, 'পর'কে দুষে আর বলো কি হবে?
জখম যখন যা মিলেছে ফুলে , যে বিষ সঘন ঠোঁটে দিয়েছো তুলে-
কাঁটাকে দুষে বলো আর কি হবে?
পোড়া এ দু'চোখ ভরে দেখেছিলাম ! এই কি ভালো নয়? রই নিরবে,
ঘুরে ফিরে এসে পড়ে নাম প্রেয়সীর , বিধাতার বুকে ছুড়ে নালিশের তীর
যে আগুন জ্বেলেছি আমি নিজেরই হাতে , তাকে কি করে যাই আজকে নিবে?
বন্ধুই আমি যদি করিনি বিচার ;তো,
শত্রুকে দুষে বলো আর কি হবে?
হৃদয়কে কাঁচে কেটে আয়না তোমার সাজিয়েছো, চাইনি তবু সুযোগ ক্ষমার
সকল বিচারে প্রেম স্বপ্ন ছিলো ,
স্বপ্নকে দুষে বলো আর কি হবে!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




