somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি প্রেমী না বিদ্বেষী ?

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে এই রকমের প্রশ্ন গুলো খুব গভীর হয়ে আঘাত করে । কখনো ক্ষরণ হয় অভিমানের , প্রায়শই ক্ষোভ , অপমান কিংবা কষ্টের । আবার নিজেকে প্রবোধ দিতে ভাবার চেষ্টা করি , " অত কিছু চিন্তা না করেই লিখেছে । চিন্তা করার ক্ষমতা বা ইচ্ছা থাকলে কি আর লিখতো ?" এর বাইরে , কষ্টের ক্ষতে জ্বালা জুড়ানোর জন্য সেই অমোঘ বানী তো আছেই!
" মানুষের কথার অর্থ যে বলছে তার বুঝার উপর নির্ভর করে তৈরী হয় না , হয় যে শুনছে তার বুঝার উপর ভিত্তি করে ।" সুতরাং, রজ্জুতে সর্প ভ্রম হতেই পারে , হতে পারে গরলে অমৃত ভাব! কিংবা,
" তুমি মানুষকে যা বলবে মানুষ তার ৫০% বুঝবে না আর বাকি ৫০% উলটা বুঝবে।"
ম্যানেজেরিয়াল কাজে কর্মে এই বানী নাকি প্রবাদতুল্য । আর সেই জন্যই কমিউনিকেশন কিংবা যোগাযোগ বিদ্যাটা একটা পুরোদস্তুর বিজ্ঞান । আজ কাল খুব মনে হয়, এই " কি কথা কহিব কাহার সনে" বিজ্ঞানটাই স্কুল কলেজে সবচেয়ে ভালো ভাবে পড়ানোর দরকার । যোগ, বিয়োগ, পদার্থ, বিক্রিয়া , সাপ , ব্যাং তো মানুষ এমনিতেও শিখে নেয়। নিজের একান্ত চিন্তা ভাবনা অন্যের সামনে প্রকাশের শান্তিপূর্ণ ও সরল পথ গুলো বরং অনেক কঠিন। কতই না স্থান , কাল , পাত্র, কন্টেক্সট, কালচার ইত্যাদি ইত্যাদি মাথায় রেখে এক একটা শব্দ চিন্তা করতে হয় । নইলে এই বুঝি কেউ ভুল বুঝলো, এই বুঝি অপমানিত হলো কেউ- সে আশঙ্কা রয়েই যায়। " এক দেশের বুলি, অন্য দেশের গালি" দ্রষ্টব্য !

প্রেমিকা কিংবা মায়ের সাথে, বাবার সাথে , বউ এর সাথে কথা বলার সময় কি এত হুট হাট করে যা ইচ্ছে তাই বলে ফেলেন? মনে হয় না । অপরপক্ষ কষ্ট পেলে আমাদের কষ্ট লাগে , তাই আমরা একটু আগু পিছু ভেবেই বলি।

সামাজিক কোন মিলনমেলায় কাপড় চোপড় কিংবা জিহবায় লাগাম টেনে চলেন? নিশ্চয়ই ! কিছু ঘটে গেলে দশটা লোকে জানবে , পরিচিত মহলে ছি ছি ছি পড়ে যাবে !

এই ব্লগটা বড্ড আজব জায়গা । এইটা নিজের ঘরের মত নিশ্চিন্ত জায়গা কারন এখানে পরিচয় ফাঁসের সম্ভাবনা কম। পরিচিত মহল এর সাথে একটা মোটামুটি বেড়া দেওয়া আছে । আবার ঠিক নিজের ঘরের মত নীরব, নির্জনও নয় -- শত শত ব্লগার আছেন ক্লিকের নাগালে । এ যেন ঘরের সুবিধাপ্রাপ্ত খেলার মাঠ। আকাশ আর মাঠ এর সুবিধাপ্রাপ্ত চিলেকোঠা । খুব মজার তাই না?
যা ইচ্ছে বলো , যা ইচ্ছে করো । তাতে কে কখন স্টেরিওটাইপড হলো, কখন জেনারেলাইজেশন ঘটে গেলো, কে কখন অপমানিত হলো-- কার কি আসে যায় ভাই?

এরে ট্যাগিং করো , ওরে র‌্যাগিং করো - মজাই মজা !

এত সাতকাহন গপ্প মারার শানে নু্যুল খুব একটা লম্বা না। এইটা আগেও বলেছি। এই ট্রেন্ড জনকন্ঠ পত্রিকার দৈনিক কৌতুকেও পেয়েছি । যেখানে, একটি নির্দিষ্ট শ্রেনীকে , গোষ্ঠীকে, লিঙ্গকে টার্গেট করে রঙ্গ, ব্যাঙ্গ করা হয়। আমাদের শিশুরা এই সব দেখতে দেখতে , শুনতে শুনতে , শিখতে শিখতে বড় হয় । তারপর বড় হয়ে যখন বড় ধরনের কোন অন্যায় কিংবা অপরাধ করে তখন আমরা খুব চিৎকার করে গালি গালাজ করি , পরিবারকে দুষি , রাষ্ট্রকে দুষি - দোষ দেই না কেবল আমাদের নিজেদেরকে - দোষ দেই না সমাজকে যেটা আমাদের নিয়ে গঠিত । নিজেদের আচরন ঠিক করার কথা ভাবি না যেই আচরণ সমষ্টিগত ভাবে গঠন করে আমাদের "কালচার" , আমাদের শিশুদের চরিত্র , চিন্তা ভাবনার পটভূমি । এই জন্যই আমাদের শিশুরা প্রতিদিন শেখে,

ছেলেরা এটা পারে না ।
মেয়েরা ওটা পারে না ।
স্বামীরা এই রকম ।
বউরা ঐ রকম।
পাঠানরা এই রকম বোকা।
সর্দারজী ঐ রকম বেকুব। ( এই আমি কিন্তু আমেরিকায় সাদারা নিগার বললে ক্ষেপে যাই, আমাদের ব্রাউন বললে ওরা রেসিস্ট বলে চিল্লাই)

আসলে কে কখন কোন কথায় রেসিস্ট, ডিস্ক্রিমিনেটরী আচরন করছি, কখন ভুল তথ্য দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছি সেইটা একটু চিন্তা করে দেখার মত সময় আমাদের নাই । আমরা দ্রুত ও সহজ মজায় বিশ্বাসী। চিন্তা ভাবনা করে কথা বলা খুব ঝামেলা । আর এই রকম তো হাজার বছর ধরে হয়ে আসছে , আর কারো সমস্যা হয় না তো আমার হয় কেন? ( এই রকম করে ভাবলে দাস প্রথা, সতীদাহ কি বন্ধ হত? উপড়ে যেত বৃটিশ শোষন? কিংবা মেয়েরা পারতো স্কুল, কলেজে পড়তে? আকাশে প্লেন চালাতে? সামরিক বাহিনীতে যুদ্ধ করতে? ) কোথাও যখন কিছু বদলানোর প্রয়োজন থাকে , সেই বদলের প্রথম ধাপ হলো সমস্যা অনুভব করা , আর তারপর সেইটার প্রতিবাদ , আর তারপর সংঘর্ষ । ন্যাংটা হয়ে চলা ফেরাটা একটা সমস্যা - এইটা অনুভব না করলে আদম হাওয়ার আজকের প্রজন্ম ন্যংটাই ঘুরে বেড়াত , যেমন এখনো ঘুরে বেড়ায় আমাজন কি আফ্রিকার কিছু গোষ্ঠী ।

আমার তাই আসলেই সমস্যা হয় । যখন কেউ বলে ছেলেরা রান্না জানে না , মার্কেটিং কি ভাবে করতে হয় জানে না , মেয়েরা গাড়ি চালাতে পারে না , মেয়েরা অঙ্ক বোঝে না , ছেলেদের আবেগ নাই , মেয়েদের মগজ নাই ইত্যাদি ইত্যাদি - আমার তখন আসলেই অনেক সমস্যা হয় ।

সমস্যাটা হলো ,
রান্না করা,
গাড়ি চালানো,
বাজার করা ,
অংক করা --- এই রকম লক্ষ লক্ষ কাজে স্তন, যোনী , পেনিস/পুরুষাঙ্গ , টেস্টোস্টেরন , ইস্ট্রোজেন এর ভূমিকা কি ?

আমি তো আজ পর্যন্ত কোন পুরুষকে পুরুষাঙ্গ ব্যবহার করে গাড়ি চালাতে দেখিনি !

প্রেমী আর বিদ্বেষী লেখার সংঙ্গা কি এভাবে দেওয়া যায়?

যে লেখা / কথা প্রেম সৃষ্টি করে ?
যে লেখা/কথা বিদ্বেষ সৃষ্টি করে?

আচ্ছা , ফ্যাসাদী লেখা বলে একটা টার্ম চালু করলে কেমন হয় ?

যে লেখা/কথা ফ্যাসাদ সৃষ্টি করে ? এইটা নিয়ে কি কি হাদীস আছে না ?

আমরা একে অপরের থেকে খুব আলাদা , খুব পৃথক প্রমান করা তখন জরুরী হয়ে পড়ে , যখন এর পরের ধাপে পৃথক করা দল গুলোর কে উৎকৃষ্ট , আর কে নিকৃষ্ট এই বিভেদটা তৈরী করার উদ্দেশ্য থাকে ।সামাজিক বিবর্তনের বিচারে ব্যাপারটা হয়ত এরকম হতে পারে ,

প্রথম ধাপ , পার্থক্য নির্ধারণ ।

দ্বিতীয় ধাপ, কে উৎকৃষ্ট নির্ধারন ।

শেষ ধাপ, উৎকৃষ্ট নিকৃষ্টের উপর শাসন/শোষন/প্রভুত্ব করবে - ব্যাপারটা সার্বজনীন করে তোলা ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×